শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নারী দলের কোচ নিয়োগ নিয়ে কিরণের আপত্তি, ব্যাখ্যা দিলেন তাবিথ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার আপত্তি উপেক্ষা করেই কোচ নিয়োগ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ নিয়ে ফেডারেশনের সভাপতি ও নারী উইংয়ের প্রধানের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। তবে দুজনের মধ্যে কোনো দূরত্ব নেই বলে দাবি করেছেন তাবিথ।

বিষয়টি ব্যাখ্যা করে বাফুফে সভাপতি বলেন, ‘সভাপতি ও নারী কমিটির চেয়ারম্যানের মধ্যে দূরত্ব নেই। এটা দায়িত্বের প্রক্রিয়ার মধ্যে হয়েছে। নারী কমিটির চেয়ারম্যান এবং টেকনিক্যাল ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। কোচের অনুপস্থিতি এবং কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় সভাপতিকে নির্বাহী ক্ষমতাবলে একটি সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’

ফেডারেশনের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কোচ নিয়োগের এখতিয়ার সভাপতির রয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ার শীর্ষ ১২ দলের একটি এবং এশিয়ান কাপেও অংশ নিচ্ছে। এমন দলের কোচ হিসেবে দায়িত্ব পাওয়া ব্যক্তির আগে জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকা উচিত কি না, সেই প্রশ্নও উঠেছে।

এর ব্যাখ্যায় তাবিথ বলেন, ‘এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান নিয়োগটি শুধুমাত্র সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচের জন্য একটি অন্তর্বর্তীকালীন নিয়োগ। কোনো যথাযথ লাইসেন্সধারী কোচ মাত্র চার সপ্তাহের জন্য আসতে চাইবেন না।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া তাকে (মেয়ার) আবার পিটার বাটলারের কোচিং দর্শন অনুসরণ করেও কাজ করতে হবে। এটা বড় মাপের কোচ করবেন না। আবারও বলছি—কমিটি এবং টেকনিক্যাল ডিরেক্টর যখন কোনো কোচের নাম সুপারিশ করতে ব্যর্থ হয়েছেন, তখন আমাদের হাতে থাকা সম্পদ ও সুযোগ-সুবিধার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

নারী দলের নিয়মিত কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার কোচিংয়ে ফেরার বিষয়টি অনিশ্চিত। এ পরিস্থিতিতে নতুন কোচ নিয়োগের পরিকল্পনা করছে ফেডারেশন।

তাবিথ আউয়াল জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন একজন কোচ দায়িত্ব নেবেন। তার ভাষ্য, ‘২০২৭ সালের জানুয়ারি থেকে একজন নতুন কোচ দায়িত্ব গ্রহণ করবেন। আশা করছি, ততদিনে কমিটি নতুন কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করবে।’

এর আগে জাতীয় পুরুষ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ দাবি করে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনকে শোকজ করা হয়েছিল। পরে তাকে জাতীয় দল কমিটি থেকেও বাদ দেওয়া হয়।

এরপর মাহফুজা আক্তার কিরণ পিটার বাটলারের নিয়োগ নিয়ে এবং রেফারিংয়ের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে টিপু সুলতান ও ছাইদ হাসান কানন, পাশাপাশি ইকবাল হোসেন কোচ নিয়ে মন্তব্য করলেও ফেডারেশন সেসব বিষয়ে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। তবে সংবাদ সম্মেলনে কিরণের কোচকে অযোগ্য বলার বক্তব্য অনেকটা শাহীনের বক্তব্যের মতো হলেও বিষয় দুটিকে আলাদাভাবে দেখছেন বাফুফে সভাপতি।

এ প্রসঙ্গে তাবিথ বলেন, ‘আমার বিশ্বাস, এই দুটি বিষয়ের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই। আমি নথিপত্র যাচাই করেছি এবং নিজের স্মৃতি থেকেও বিষয়টি স্মরণ করেছি। জনাব শাহীনকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাতে তিনি ফুটবল এবং ফেডারেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি সেসব বিষয়ে আরও বেশি সময় ও মনোযোগ দিতে পারেন।’

এদিকে জাতীয় পুরুষ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমের খানের মতো অভিজ্ঞ সংগঠক। বর্তমানে সেই দায়িত্বে আছেন ফেডারেশনের সদস্য আমিরুল ইসলাম বাবু। অন্যদিকে নারী দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন বাফুফের একজন স্টাফ, যিনি মূলত মিডিয়া বিভাগে কাজ করেন। বিষয়টি নিয়ে নির্বাহী কমিটির অনেকের সমালোচনা থাকলেও আপাতত ওই স্টাফের ওপরই আস্থা রাখছেন সভাপতি।

আরও পড়ুন

১০ খেলোয়াড় নিয়েও ইতিহাস গড়ল বোর্নমাউথ

তাবিথ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো নারী ও পুরুষ উভয় জাতীয় দলের জন্য একজন করে সার্বক্ষণিক পেশাদার ম্যানেজার নিয়োগ করা। গত দুই বছরে আমরা এ ধরনের দায়িত্ব পালনে সক্ষম ম্যানেজার নিয়োগের চেষ্টা করেছি।’

নারী দলের ম্যানেজারের দায়িত্বে স্টাফ রাখার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘নারী দলের ক্ষেত্রে অনেক প্রশাসনিক ও দাপ্তরিক কাজ করতে হয়। এর মধ্যে রয়েছে সিম কার্ডের ব্যবস্থা করা, খেলোয়াড়দের জন্য বিশেষ চাহিদা অনুযায়ী খাবারের ব্যবস্থা করা এবং দেশে থাকা খেলোয়াড়দের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা। এসব কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপাতত এখন নারী দলের ম্যানেজারে একজন স্টাফ সদস্যই প্রয়োজন।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: