শিরোনাম
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

জশ ইংলিসের তিন ফরম্যাটে একাধিক সেঞ্চুরির রেকর্ড: ‘এলিট লিস্টে’ আছেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত জশ ইংলিস। টেস্ট ফরম্যাটে তাকে কমই দেখা যায়। সুযোগ পেয়েই সেটিকে কাজে লাগাতে কার্পণ্য করেননি অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তিনি দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। এর মধ্য দিয়ে ইংলিস প্রবেশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটর তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির এলিট লিস্টে। যেখানে আছেন পুরুষ-নারী মিলিয়ে ১৩ ক্রিকেটার।

তার আগে পুরুষ ক্রিকেটের আন্তর্জাতিক সব ফরম্যাটেই একাধিক সেঞ্চুরি করেছেন– পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জস বাটলার, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শাই হোপ, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম, ভারতের রোহিত শর্মা ও লোকেশ রাহুল, শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ও অস্ট্রেলিয়ার জশ ইংলিস।

আর নারী ক্রিকেটের ইতিহাসে ভারতীয় তারকা স্মৃতি মান্দানা একমাত্র সব ফরম্যাটে একাধিক সেঞ্চুরি করেছেন। সম্প্রতি হারমনপ্রিত কৌরকে সরিয়ে তাকে অধিনায়ক করেছে ভারত। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ন্যূনতম দুটি সেঞ্চুরি করে ইংলিস এই তালিকায় সর্বশেষ নাম।

আরও পড়ুন

স্বস্তির খবর বাংলাদেশ দলে

ডানহাতি এই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে চ্যালেঞ্জের মুখে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৩২৯ রান অলআউট হয়েছিল। তাদের টপকে ৪২৯ রান নিয়ে ১০০ রানের লিড নিয়েছে অজিরা। যেখানে তাদের পক্ষে ১৩৫ বলে ১১ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ১০২ রান করেন ইংলিস। এ ছাড়া অ্যালেক্স ক্যারি ৮০, ম্যাট রেনশ ৭৪ এবং ক্যামেরন গ্রিন ৬৪ রান করেছেন।

১০০ রানে পিছিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৪০ রান তুলেছে। ফলে এখন পর্যন্ত তাদের লিড ৪০ রান। তাদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করে আউট হয়েছেন মার্কেস অ্যাকারম্যান। ২০০৮ সালে (মেলবোর্নে) গ্রায়েম স্মিথের পর প্রথম দক্ষিণ আফ্রিকান ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ স্পর্শ করলেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: