শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতীয় নারী ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ১৭ বছর বয়সী নারী ক্রিকেটার অদিতি চৌখাণ্ডের মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে স্থানীয় ক্রিকেটাঙ্গনে। নাগপুরের লক্ষ্মী নগর এলাকার বাসিন্দা অদিতি বুধবার (২৯ জুলাই) রাতে মারা যান। ঘটনার কারণ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

অদিতি তার মা ও ভাইয়ের সঙ্গে নাগপুরে বসবাস করতেন। তার বাবা মহারাষ্ট্র সরকারের পূর্ত দপ্তরের একজন ঠিকাদার। চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করার পরও তিনি নিয়মিত ক্রিকেট অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। তার ভাই প্রবাল চৌখাণ্ডও ক্রিকেটের সঙ্গে যুক্ত।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। সেখানে অদিতি লিখেছেন, দলে সুযোগ না পাওয়ায় তিনি গভীর হতাশায় ছিলেন। একই সঙ্গে তিনি তার ভাই প্রবালকে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন

বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, মুখোমুখি ফিফা ও উয়েফা

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে দলে সুযোগ না পাওয়ার হতাশা এ ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ছাড়া কেন তিনি বারবার দল থেকে বাদ পড়ছিলেন বা সুযোগ পাচ্ছিলেন না, সেই বিষয়টিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

ভোরের আকাশ/সু.পা

ক্রিকেটারের মৃত্যু

শেয়ার করুন: