শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বিপিএলের অবস্থান তলানিতে : ডব্লিউসিএ রিপোর্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগগুলোর প্রতিযোগিতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর অবস্থান এখন তলানিতে। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) প্রকাশিত সর্বশেষ রেটিংয়ে ১০০-এর মধ্যে মাত্র ২২.৬ নম্বর পেয়েছে বিপিএল, যা মূল্যায়নে অন্তর্ভুক্ত ১০টি লিগের মধ্যে সর্বনিম্ন।

খেলোয়াড়, এজেন্ট এবং বিভিন্ন দেশের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মতামতের ভিত্তিতে তৈরি এই রেটিংয়ে বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি লিগগুলোর মান নির্ধারণ করা হয়েছে।

তালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’, যার স্কোর ৭৫.২। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এসএ২০ পেয়েছে ৬৮ নম্বর। ৬২.৬ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। এর বিপরীতে সবচেয়ে নিচে অবস্থান করছে বিপিএল।

বিপিএলের এমন অবস্থানের পেছনের কারণও তুলে ধরেছেন ডব্লিউসিএ সভাপতি লিসা স্টালেকার। তার মতে, বিদেশি ক্রিকেটারদের আকৃষ্ট করতে হলে টুর্নামেন্টটির সামগ্রিক মানোন্নয়ন, পারিশ্রমিক কাঠামো এবং ব্যবস্থাপনাগত সমস্যা সমাধান জরুরি।

তিনি বলেন, “সবাই নিজের কাজের জন্য পারিশ্রমিক পায়, ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনের পর একজন পেশাদার ক্রিকেটারের সময়মতো পারিশ্রমিক পাওয়া নিশ্চিত করা উচিত। এজন্য একটি সুসংগঠিত কাঠামো থাকা দরকার।”

আরও পড়ুন

লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের বিশ্বকাপ প্রথম ম্যাচ

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বিপিএল ভালো অবস্থানে নেই। এখানে সবচেয়ে বড় সমস্যা পারিশ্রমিকসংক্রান্ত অনিশ্চয়তা। মাঠে খেলোয়াড়রা দায়িত্ব পালন করলে তাদের প্রাপ্য অর্থ সময়মতো পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে।”

গত কয়েক বছর ধরেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্কে জড়িয়ে আসছে বিপিএল। একাধিক আসরে খেলোয়াড়দের সঙ্গে বড় অঙ্কের চুক্তি হলেও অনেক ক্ষেত্রেই তা পরিশোধ হয়নি বলে অভিযোগ রয়েছে। ২০২৫ মৌসুমে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। চিটাগংয়ের ক্ষেত্রেও একই ধরনের বিতর্ক দেখা গেছে। সর্বশেষ আসরেও সিলেট টাইটানস ঘিরে পারিশ্রমিক ইস্যুতে আলোচনা তৈরি হয়।

ভোরের আকাশ/সু.পা

বিপিএল

শেয়ার করুন: