শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

২১ হাজার ৮৫০ কোটি টাকায় বিক্রি হলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৮৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি ব্যবসায়ী জোট বেঙ্গালুরুর মালিকানা কিনে নিয়েছে। মঙ্গলবার হওয়া এ চুক্তিতে আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে রয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন। এখন থেকে বেঙ্গালুরুর আইপিএল (পুরুষ) ও ডব্লিউপিএল (নারী)—উভয় দলেরই শতভাগ মালিক হবে এই জোট।

২০০৮ সালে বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। সেই সময়ে আটটি দলের মধ্যে বেঙ্গালুরু ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি দল। দীর্ঘ ১৮ বছর পর বেঙ্গালুরুর দাম বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ। অবিশ্বাস্য এ মূল্যবৃদ্ধির মাধ্যমেই মালিকানা বদল হলো বেঙ্গালুরুর।

এ চুক্তির অঙ্কটি কত বড়, তা একটি তথ্যে পরিষ্কার হয়ে যায়। ২০২১ সালে আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ ও আহমেদাবাদকে বিসিসিআই ১.৬৯ বিলিয়ন ডলারে বিক্রি করেছিল। বেঙ্গালুরুর বর্তমান দাম সেই দুই দলের মিলিত দামকেও ছাড়িয়ে গেছে।

২০১৬ সালে মালিয়া ভারত ছাড়ার পর বেঙ্গালুরুর নিয়ন্ত্রণ ছিল যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডায়াজিওর হাতে। ২০২৫ সালের ৪ জুন বেঙ্গালুরুর শিরোপা উদ্‌যাপনের সময় পদদলিত হয়ে ১১ জন সমর্থক নিহত এবং অনেকে আহত হন।

এ মর্মান্তিক ঘটনার পর থেকেই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দেওয়ার জন্য কোম্পানির ওপর চাপ তৈরি হয়। এরপর গত নভেম্বরে তারা দলটি বিক্রির সিদ্ধান্ত জানায় এবং ৩১ মার্চের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করে।

নতুন এই মালিকানা কাঠামোয় বেঙ্গালুরুর চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গ্রুপের পরিচালক আর্যমান বিক্রম বিড়লা। তিনি আদিত্য বিড়লা গ্রুপের প্রধান কুমার মঙ্গলম বিড়লার ছেলে ও সাবেক ক্রিকেটার। মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলে ২০১৮ ও ২০১৯ মৌসুমে রাজস্থান রয়্যালসের স্কোয়াডেও ছিলেন। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে মানসিক চাপের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন।

বেঙ্গালুরুর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সত্যেন গাজওয়ানি। এই জোটে আরও আছেন বোল্ট ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ডেভিড ব্লিটজার এবং বিএক্সপিইর সিইও ভাইরাল প্যাটেল।

ভোরের আকাশ/আ.র

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

শেয়ার করুন: