শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

২০৩০ বিশ্বকাপ নিশ্চিত ৬ আয়োজক দেশর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের উত্তাপের মধ্যেই আলোচনায় উঠে এসেছে পরবর্তী আসর। বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আয়োজন। প্রথমবারের মতো তিন মহাদেশে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ।

২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে মোট ছয়টি দেশ। মূল আয়োজকের দায়িত্বে থাকবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। পাশাপাশি শতবর্ষ উপলক্ষে প্রথম বিশ্বকাপের স্মৃতিবিজড়িত দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী পর্বের কয়েকটি ম্যাচ।

আয়োজক দেশ হওয়ায় ছয় দেশেরই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে আয়োজক হিসেবে জায়গা নিশ্চিত করলেও তারা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে।

বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলোকে যুক্ত করার পেছনে রয়েছে ঐতিহাসিক কারণ। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে এবং সেই আসরের চ্যাম্পিয়নও হয়েছিল তারা। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে। ফলে শতবর্ষের আসরে এই দুই দেশকে যুক্ত করার বিষয়টি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন

মিশরের বিপক্ষে একাদশে তিন পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

অন্যদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সদর দপ্তর প্যারাগুয়েতে অবস্থিত হওয়ায় ঐতিহাসিক এই আয়োজনে দেশটিকেও অংশীদার করেছে ফিফা।

ফিফার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে ছয় দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে। এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘতম আয়োজনগুলোর একটি। প্রাথমিক সূচি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: