শিরোনাম
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

মালাইকার পর অর্জুনের নতুন প্রেমে!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভাঙার পর নিজেকে সিঙ্গল বলেই জানিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এবার অভিনেতার প্রেমের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বরুণ ধাওয়ান।

তার দাবি, অর্জুন কারও সঙ্গে ডেট করছেন। বরুণের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তবে কি মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা? ‘কফি উইথ করণ’-এর তৃতীয় পর্বে অতিথি হয়ে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর।

অনুষ্ঠানে নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। পর্বের একপর্যায়ে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অর্জুন কাপুর। কফি কাউচে অর্জুন ও বরুণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঝলকও দেখা যায়। সেখানেই অর্জুনের প্রেমজীবন নিয়ে মজার ছলে কথা তোলেন বরুণ।

আরও পড়ুন

আড়াই বছরেই তবলা বাজিয়ে রেকর্ড গড়ল স্বরশ্রী

অর্জুন কাউকে ডেট করছেন বরুণের এমন মন্তব্যের পর কিছুটা অবাক হয়ে অভিনেতা জানতে চান, ‘আমি কাকে ডেট করছি?’ জবাবে বরুণ বলেন, ‘তুমিই বলে দাও।’ এরপর অর্জুন পাল্টা মন্তব্য করেন, ‘যেহেতু তুমি কারও সঙ্গে দেখা করেছ এবং ছবি তুলেছ, তাই বলে কি।’

একসময় মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর। ২০১৮ সালের দিকে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রায় পাঁচ থেকে ছয় বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয়। ওই বছরই একটি অনুষ্ঠানে নিজেকে সিঙ্গল বলে পরিচয় দিয়েছিলেন অর্জুন। এরপর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: