শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

সতীর্থকে মারধরের অভিযোগ বিতর্কে নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেইমারের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাবেক ও বর্তমান ফুটবলারদের মাঝেও ব্রাজিল দলে নেইমারকে দেখার প্রত্যাশা ছিল প্রবল। তবে সেই আলোচনার মাঝেই নতুন এক বিতর্কে জড়িয়েছেন এই তারকা ফুটবলার।

মাঠের বাইরের এক ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন নেইমার। অনুশীলনের সময় সান্তোসে তার সতীর্থ রবিনিও জুনিয়রের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, অনুশীলনের সময় ড্রিবল করে নেইমারকে কাটিয়ে যান রবিনিও জুনিয়র। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সতীর্থের ওপর চড়াও হন এবং মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি আমলে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সান্তোস ক্লাব। এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অনুশীলনের সময় ঘটে যাওয়া ঘটনাটি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত চালানো হচ্ছে এবং ক্লাবের আইন বিভাগ বিষয়টি দেখছে।

এদিকে ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। রবিনিও জুনিয়রের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, যেখানে নেইমারের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, নেইমার কেবল গালাগালিই করেননি, বরং শারীরিকভাবে আঘাতও করেছেন। পাশাপাশি অনুশীলনের ভিডিও প্রকাশ এবং ক্লাবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে আলোচনার জন্য বৈঠকের দাবিও জানানো হয়েছে।

ঘটনাটি এখন তদন্তাধীন থাকায় পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ফুটবল মহল।

ভোরের আকাশ/সু.পা

নেইমার

শেয়ার করুন: