শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী ফুটবলারদের গোপন ভিডিও ধারণ : আজীবন নিষিদ্ধ পিটার ভ্লাচোভস্কি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী ফুটবলারদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে চেক প্রজাতন্ত্রের জাতীয় নারী দলের সাবেক কোচ পিটার ভ্লাচোভস্কিকে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

চেক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর আগে এফসি স্লোভাচকো নারী দলের ড্রেসিংরুমে গোপনে ভিডিও ধারণের ঘটনায় তাকে এক বছরের স্থগিত কারাদণ্ড এবং দেশীয় পর্যায়ে পাঁচ বছরের কোচিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত কোচ অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন বলে চেক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

নতুন করে তাকে শাস্তি দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) এক বিবৃতিতে জানায়, তদন্তের পর ভ্লাচোভস্কিকে আজীবনের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিইডিবি ফিফার কাছে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে এবং চেক ফুটবল অ্যাসোসিয়েশনকে তার কোচিং লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।

চেক প্রজাতন্ত্র জাতীয় নারী দলের কোচ হওয়ার আগে ভ্লাখোভস্কি নারী অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব পালন করেছিলেন। এফসি স্লোভাচকোর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক একটি ঘটনা। ২০২৩ সালে বিষয়টি প্রকাশ্যে আসে এবং এটি আমাদের ক্লাবের ওপর, বিশেষ করে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।’

আরও পড়ুন

টেস্ট সিরিজ জয়ে দলীয় পারফরম্যান্সের প্রশংসায় সিরিজসেরা মুশফিক

তিনি আরও বলেন, ‘অভিযোগ সম্পর্কে জানার পরপরই ক্লাব দ্রুত ব্যবস্থা নেয়, সাবেক ওই কোচের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করে। পুরো প্রক্রিয়াজুড়ে ক্লাব নিজেকে ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে বিবেচনা করেছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব, সংবেদনশীলতা ও ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান রেখে মোকাবিলা করেছে।’

এর আগে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, চেক প্রজাতন্ত্র জাতীয় দলের এক নারী ফুটবলার ক্রিস্টিনা জাঙ্কুকে যখন পুলিশ স্টেশনে ডেকে নিয়ে নিজের ভিডিও ফুটেজ ও ছবি দেখানো হয় প্রথমে তার বিশ্বাস হচ্ছিল না। যা ২০১৯ থেকে ২০২৩ সালের ভেতর সাবেক কোচ পিটার ধারণ করেছেন। ব্যাকপ্যাকের পেছনে ক্ষুদ্র গোপন ক্যামেরা সেট করে ১৫ ফুটবলারের ভিডিও সংরক্ষণ করা হয়েছে, এর মধ্যে আছেন সর্বকনিষ্ঠ ১৭ বছর বয়সী একজনও। অথচ পিটার এর আগে একবার চেক প্রজাতন্ত্রের সেরা নারী কোচ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। 

ভোরের আকাশ/সু.পা

কোচ পিটার ভ্লাচোভস্কি

শেয়ার করুন: