শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রিয়ালে অনিশ্চয়তা, ভিনিসিয়ুসকে ঘিরে নতুন গুঞ্জন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। এরই মধ্যে তার এজেন্ট মাইকেল ইয়োরমার্কের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে দলবদলের গুঞ্জনে আগুন জ্বালিয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘লন্ডন, আমি আসছি। চলো শুরু করা যাক!’ এরপর থেকেই আর্সেনালে ভিনিসিয়ুসের সম্ভাব্য যোগদান নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–এর দাবি, আর্সেনাল কোচ মিকেল আরতেতা দীর্ঘদিন ধরেই ভিনিসিয়ুসকে দলে টানতে আগ্রহী। শুধু তাই নয়, আক্রমণভাগের মূল ভরসা হিসেবে তাকে গড়ে তোলার পরিকল্পনার কথাও নাকি জানানো হয়েছে। ফলে ইয়োরমার্কের হঠাৎ লন্ডন সফরকে অনেকেই সম্ভাব্য দলবদলের ইঙ্গিত হিসেবে দেখছেন।

২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার জাতীয় দলের ছুটি শেষে সম্প্রতি রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিয়েছেন। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও নতুন চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনার পরও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

এ পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের সামনে একাধিক বিকল্প রয়েছে। ক্লাব চাইলে দ্রুত নতুন চুক্তি সম্পন্ন করতে পারে। অন্যদিকে, বর্তমান চুক্তির মেয়াদ কমে আসার আগে মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে বিক্রি করাও আর্থিকভাবে লাভজনক হতে পারে।

আরও পড়ুন

কোচ নিয়োগে প্রথম ধাপে ব্যর্থতা, দ্বিতীয় ধাপে ভাইভায় ১০৬ জন

এদিকে কিলিয়ান এমবাপ্পে দলে যোগ দেওয়ার পর ভিনিসিয়ুসের অবস্থান আগের মতো অটুট নেই বলেও ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেই কারণেই সম্ভাব্য দলবদলের গুঞ্জন আরও জোর পেয়েছে।

দলবদলের উইন্ডো শেষ হতে বেশি সময় বাকি নেই। তাই রিয়াল মাদ্রিদের সামনে এখন তিনটি সম্ভাবনা—ভিনিসিয়ুসের সঙ্গে দ্রুত নতুন চুক্তি করা, উপযুক্ত প্রস্তাব পেলে আর্সেনাল বা অন্য কোনো ক্লাবের কাছে তাকে বিক্রি করা, অথবা বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দলে রেখে দেওয়া।

ভোরের আকাশ/সু.পা

ভিনিসিয়ুস

শেয়ার করুন: