শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, ৩৪ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরাক ১৯৮৬ সালে প্রথমবার ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিল। দীর্ঘ ৪০ বছর পর আবারও ২০২৬ বিশ্বকাপ আসরে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার আমির আল আমারি, উইঙ্গার আলী জসিম এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা আইমেন হুসেইন। ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে না পারা অধিনায়ক জালাল হাসানও ফিরেছেন স্কোয়াডে।

এবারের দলে চমক হিসেবে আছেন তিন নতুন ফুটবলার। ফুলব্যাক দারিও নামো, জুসেফ নাসরাওয়ে এবং অ্যাটাকিং মিডফিল্ডার আহমেদ কাসেম প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। তারা যথাক্রমে ফিনল্যান্ড, জার্মানি ও সুইডেনের যুব দলে খেলেছেন।

আরও পড়ুন

বাংলাদেশের প্রশংসায় ওয়াসিম আকরাম, মুগ্ধ নাহিদ রানায়

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে ইরাক। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের পাশাপাশি নরওয়ে ও সেনেগালের সঙ্গে একই গ্রুপে লড়বে তারা। আগামী ১৬ জুন বোস্টন স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরাক। এরপর ২২ জুন ফ্রান্স এবং ২৬ জুন সেনেগালের মুখোমুখি হবে দলটি।

ইরাকের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আহমেদ বাসিল, জালাল হাসান, কুমেল সাদি, ফাহাদ তালিব।
ডিফেন্ডার: হুসেইন আলি, মারচাস দস্কি, আকাম হাশেম, মাইথাম জব্বার, আহমেদ মাকনজি, দারিও নামো, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন, রেবিন সুলাকা, জাইদ তাহসিন, আহমেদ ইয়াহিয়া, মানাফ ইউনিস।
মিডফিল্ডার: হাসান আব্দুলকারিম, আমির আল আমারি, ইউসেফ আমিন, ইব্রাহিম বায়েশ, মারকো ফারজি, পিটার গোয়ারগিস, জিদানে ইকবাল, জাইদ ইসমাইল, আলী জসিম, কারার নাবিল, জুসেফ নাসরাওয়ে, আহমেদ কাসিম, আইমার শের, কেভিন ইয়াকুব।
ফরোয়ার্ড: মোহানাদ আলী, আইমেন হুসেইন, আলী আল হামাদি, আলী ইউসেফ।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: