শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নতুন মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

লাল-সবুজের মেয়েরা একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখে চলেছে । এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ—ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ।

গত শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল পৌঁছেছে ভুটানে। পরদিন শনিবার (১৬ আগস্ট) সকালে থিম্পুর বাবেনা গ্রাউন্ডে প্রথম অনুশীলনে ঘাম ঝরায় তারা। নতুন আবহাওয়ার কারণে কিছুটা ভোগান্তি হলেও দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দলের সদস্য উম্মে কুলসুম জানালেন, “সবাই সুস্থ আছে। নতুন কন্ডিশনে প্রথম দিন অনুশীলনে একটু কষ্ট হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা ও শিরোপা জয়।”

টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই ভুটান পৌঁছানোর কারণ একটাই—নতুন পরিবেশে খাপ খাওয়ানো। দলের টিম ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, “আমরা কয়েক দিন আগে এসেছি যেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি। এখানে কখনো রোদ, কখনো প্রবল বৃষ্টি—সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জ থাকবেই। তবে আমি মনে করি, এই আগেভাগে আসা আমাদের জন্য সুবিধা এনে দেবে। প্রথম ম্যাচেই আমাদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। যদিও প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।”

আগামী ২০ থেকে ৩১ আগস্ট ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে এই আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান—এই চার দল খেলবে ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। সর্বশেষ ঢাকায় হওয়া অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপেও এমন ফরম্যাটে শিরোপা নির্ধারিত হয়েছিল।

এর আগে, সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ঢাকায়। সেখানে সাফের চারটি দল ছাড়াও অতিথি হিসেবে অংশ নেয় রাশিয়া। শেষ পর্যন্ত পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জেতে রাশিয়া। রানার্সআপ হয়েছিল লাল-সবুজের মেয়েরা। তবে এবারের আসরে আর কোনো অতিথি দল নেই, ফলে সরাসরি শিরোপাই বাংলাদেশের মূল লক্ষ্য।

ভোরের আকাশ/জাআ

নারীবাংলাদেশসাফ অনূর্ধ্ব-১৭

শেয়ার করুন: