শিরোনাম
রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী

না খেলার চেয়ে কষ্ট করে খেলা ভালো : আকরাম খান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
না খেলার চেয়ে কষ্ট করে খেলা ভালো : আকরাম খান
না খেলার চেয়ে কষ্ট করে খেলা ভালো : আকরাম খান

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ফিরল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে—এমন প্রত্যাশা থাকলেও বৃষ্টির কারণে আজ রোববার সিলেট ও রংপুর বিভাগের ম্যাচ মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বগুড়ার মাঠ দ্রুত খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল (সোমবার) ও পরশুদিনের (মঙ্গলবার) নির্ধারিত ম্যাচগুলো রাজশাহী স্টেডিয়ামে আয়োজন করা হবে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “বগুড়ার মাঠ ঠিক হতে আরও দুই-তিন দিন সময় লাগবে। তাই আপাতত ম্যাচগুলো রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। এখানে দিনে দুই ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের একটু কষ্ট হবে, কিন্তু না খেলার চেয়ে কষ্ট করে খেলা অনেক ভালো।”

তিনি আরও জানান, বগুড়ার মাঠ প্রস্তুত হলে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বরের ম্যাচগুলো সেখানে অনুষ্ঠিত হতে পারে। খেলোয়াড়দের যাতায়াতজনিত কষ্টের বিষয়টি স্বীকার করে আকরাম খান বলেন, “খেলোয়াড়রা ত্যাগ স্বীকার করছে। না খেলার চেয়ে তো খেলা ভালো। এক ঘণ্টা বাড়তি ভ্রমণ করতে হবে, কিন্তু বিকল্পও নেই।”

এছাড়া রাজশাহীর ক্রিকেট অবকাঠামো সম্পর্কেও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তার ভাষায়, “স্টেডিয়ামে লাইট বসানো গেলে প্রতিদিন দুইটি ম্যাচ আয়োজন করা সম্ভব হতো। বাকি সবকিছুই ভালো—হোটেল, সুবিধা-সুবিধা সবকিছুই মানসম্মত। সামান্য কিছু উন্নয়ন হলে এখানে দারুণ ক্রিকেটের পরিবেশ তৈরি হবে।”

ভোরের আকাশ//হ.র

বিবিসি

শেয়ার করুন: