শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

কেকেআরের ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করছেন জয় মেহতা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইপিএলের নতুন আসর শুরুর আগেই মালিকানায় পরিবর্তন আসছে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। ফ্র্যাঞ্চাইজিটির ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন অন্যতম মালিক জয় মেহতা। এ লেনদেন সম্পন্ন হলে কেকেআরের বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১৭৮ কোটি ডলার।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ৪০ কোটি ডলারের বিনিময়ে নিজের মালিকানাধীন শেয়ারের অর্ধেক অ্যারেস ম্যানেজমেন্টের কাছে হস্তান্তর করছেন জয়। সম্পূর্ণ নগদ অর্থে হতে যাওয়া এই লেনদেন এরই মধ্যে চূড়ান্ত হওয়ার পথে। চুক্তি অনুযায়ী, কেকেআরের মোট বাজারমূল্য নির্ধারিত হয়েছে প্রায় ১৭৮ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।

বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে জয় মেহতার হাতে। এর অর্ধেক, অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করছেন তিনি। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার থাকছে বলিউড অভিনেতা শাহরুখ খানের হাতে। সহ-মালিক হিসেবে থাকছেন জুহি চাওলাও। নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর পরিমাণ প্রায় ২ কোটি ডলার বা আনুমানিক ২০০ কোটি টাকা।

২০০৭ সালে আইপিএলের প্রথম আসরের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলার পর শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা একত্রিত হয়ে ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’ গঠন করেন। সেই থেকে দলটির মালিকানায় রয়েছেন এই তিন প্রোমোটার।

অ্যারেস ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী সংস্থা। বিশ্বের বিভিন্ন বড় ক্রীড়া প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও এনএফএলের দল মায়ামি ডলফিনসে ইতোমধ্যে অংশীদারিত্ব রয়েছে সংস্থাটির। কেকেআরের সঙ্গে এই চুক্তির মাধ্যমে ক্রিকেটেও বিনিয়োগের পরিধি বাড়াচ্ছে তারা।

এ ছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টি-টোয়েন্টি লিগের নটিংহ্যামভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ‘ট্রেন্ট রকেটস’-এর সহ-মালিক অ্যারেস ম্যানেজমেন্ট।

আরও পড়ুন

ক্যাচ ও স্টাম্পিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন

এর আগে রাজস্থান রয়্যালসের মালিকানা হাতবদল হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপিতে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৬ হাজার ৬৬০ কোটি রুপি। দলটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, মার্কিন বিনিয়োগকারী ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারস।

এদিকে, ২০২২ সালে গুজরাট টাইটান্স অধিগ্রহণ করে সিভিসি ক্যাপিটাল। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয় সংস্থাটি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: