শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বোলিং বিভাগে একাধিক রদবদল দেখা যেতে পারে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের জন্য সমতায় ফেরার এটাই শেষ সুযোগ।

প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় স্পিনার নাসুম আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। এছাড়া ব্যাটিং গভীরতা বাড়াতে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

পেস আক্রমণেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অভিষেকের অপেক্ষায় থাকা আবদুল গাফফার সাকলাইন সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে উইকেটের আচরণ ও ম্যাচ পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টসের আগে।

আরও পড়ুন

পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি রেকর্ড দামে বিক্রি

এর আগে সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। ফলে টি-টোয়েন্টি সিরিজেও পিছিয়ে পড়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য কার্যত 'বাঁচা-মরার' লড়াই। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

শেয়ার করুন: