শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অ্যাশেজের আগে হাসিকে পেতে মরিয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন অ্যাশেজ সিরিজের আগে নিজেদের ড্রেসিংরুমে ব্যাটিংয়ের মাস্টারমাইন্ড হিসেবে অভিজ্ঞ কাউকে যুক্ত করতে মরিয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সাবেক অস্ট্রেলিয়ান তারকা ও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বর্তমান ব্যাটিং কোচ মাইক হাসিকে কোচিং স্টাফে পেতে আগ্রহ দেখাচ্ছে দুই দেশই।

ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং দলের ব্যাটিং অর্ডারে নির্ভরযোগ্যতা ফেরাতে এবং অ্যাশেজে শক্ত অবস্থান গড়ে তুলতে তাঁর দীর্ঘদিনের সিএসকে সতীর্থ ও অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিং স্টাফে যুক্ত করার চেষ্টা করছেন।

তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হাতে দলের টেকনিক্যাল ও ব্যাটিং কৌশল তুলে দিতে চায় না অস্ট্রেলিয়া। তাই দ্রুতই নিজেদের পরিকল্পনা সাজিয়ে মাঠে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ব্যাকআপ পরিকল্পনা শক্তিশালী করার পাশাপাশি ব্যাটিং লাইনআপের উন্নয়নে হাসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

আরও পড়ুন

হ্যামস্ট্রিং চোটে দুই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তৃষ্ণা, বদলি মেধা

চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দুই দলের ব্যাটিংয়েই কিছুটা অস্থিরতা দেখা গেছে। ফলে অ্যাশেজের মতো উচ্চ চাপের সিরিজে হাসির মতো অভিজ্ঞ সাবেক টেস্ট ব্যাটারের অভিজ্ঞতা কাজে লাগাতে দুই দেশই সমানভাবে আগ্রহী।

তবে এখনো কোনো পক্ষকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মাইক হাসি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আকর্ষণীয় প্রস্তাবের মধ্যে শেষ পর্যন্ত তিনি কোন দেশের ড্রেসিংরুমে যোগ দেন, সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: