শিরোনাম
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২

হামজা-ফারহানের প্রশংসায় ডুলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খেলা শেষে বাংলাদেশি সাংবাদিকরা হেড কোচ থমাস ডুলির অপেক্ষায়। বেশ হাসিখুশি মুখে আসলেন ডুলি। বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। এত বড় জয়ের পর ড্রেসিংরুম থেকে সংবাদ সম্মেলন কক্ষে আসতে ডুলির বেশ সময়ই লেগেছে।

বুধবার (১১ নভেম্বর) ম্যাচের সেরা মুহূর্তের একটি ফারহান আলী ওয়াহিদের গোল। প্রথমে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন। এরপর আরো দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোলে শট নেন। স্টেডিয়ামে উপস্থিত ও টিভিতে যারা গোল দেখেছেন সবাই মুগ্ধতা প্রকাশ করেছেন। বাংলাদেশের কোচ ডুলিও বেশ প্রশংসা করেছেন ফারহানের, ‘সত্যি, অসাধারণ গোল। ডিফেন্ডারদের যেমনভাবে কাটিয়েছেন। এরপর যেভাবে শট করেছেন সেটাও দুর্দান্ত।’

১৯৯৪ সালে আমেরিকার হয়ে বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে আমেরিকার অধিনায়ক ছিলেন। কোচিং করাচ্ছেন প্রায় দুই দশক। তার কোচিং করানোর অভিজ্ঞতা থেকে ফারহানের গোলটি অন্যতম সেরা বললেন ডুলি, ‘আমি অনেক দিন থেকে কোচিংয়ে। আমি যে দলগুলোকে কোচিং করিয়েছি এর মধ্যে এটা অন্যতম সেরা গোলের একটি। হামজার ব্যাকহিল থেকে গোল হলে সেটিও দুর্দান্ত হতো।’

আরও পড়ুন

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন। গত বছর ভারতের শিলংয়ে হামজার অভিষেক হয়েছিল। এরপর দশের অধিক ম্যাচ খেললেও হামজা অধিনায়কের আর্মব্যান্ড পড়েননি। এই প্রথম হামজা বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। চার গোলের মধ্যে একটি দিয়েছেন। হামজা সম্পর্কে ডুলি বলেন, ‘সে দলের জন্য যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত। আজ তিনি অসাধারণ খেলেছেন। আমি তাকে দশে দশই দেব।’

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। আজ তাকে ডুলি অ্যাটাকিং মিডফিল্ডার খেলিয়েছেন। তিনি এই পজিশনে ভালোই খেলেছেন। হামজার পজিশন পরিবর্তনের সিদ্ধান্ত কি ভুটান ম্যাচের পর নাকি আগেই? এই প্রশ্নের উত্তরে ডুলি বলেন, ‘এটা আমি টুর্নামেন্টের শুরুতেই ভেবে রেখেছিলাম।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: