শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

আঞ্চলিক কমিটি বিলুপ্ত করল বিসিবি, নির্বাচনের প্রক্রিয়া শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনের পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবি অ্যাড-হক কমিটির তৃতীয় সভা অনুষ্টিত হয়েছে। যেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্ব গঠিত এডহক কমিটিগুলো অবিলম্বে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এর প্রথম ধাপ হিসেবে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। এদিকে পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড।

আরও পড়ুন

তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করল ইন্টার মিলান

তিন সদস্যের এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন। বাকি দুই সদস্যকে মনোনীত করবে বিসিবি। এই কমিশনই পুরো নির্বাচনী প্রক্রিয়ার তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকবে।

এছাড়া মাঠের প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও বড় সুখবর দিয়েছে বিসিবি। আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে 'কোকা-কোলা বাংলাদেশ'। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি এখন থেকে বিসিবির সব কার্যক্রমে পানীয় ও জলীয় পুষ্টির সহায়তায় যুক্ত থাকবে।

ভোরের আকাশ/এনএস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

শেয়ার করুন: