শিরোনাম
রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী

জীবনের নতুন ইনিংস শুরু করলেন তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জীবনের নতুন ইনিংস শুরু করলেন তামিম
জীবনের নতুন ইনিংস শুরু করলেন তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবার মাঠের বাইরেও নতুন অধ্যায় শুরু করলেন। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি এ খবর জানান। ছবিতে দেখা যায়—তামিম সহধর্মিণীর হাত ধরে আছেন। ক্যাপশনে তিনি লিখেছেন:
“দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।”

জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে ব্যস্ত সময় পার করছেন। তবে আসন্ন এশিয়া কাপ শুরুর আগে অল্প সময়ের বিরতিতে জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত উদযাপন করলেন তরুণ এই ওপেনার।

তানজিদ হাসান ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলের ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নেন। ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে তার অভিষেক হয়। এরপর থেকে ধীরে ধীরে হয়ে ওঠেন দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি ২৬টি ওয়ানডে খেলেছেন, যেখানে চারটি অর্ধশতকসহ করেছেন ৫৪৮ রান। তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৮৪ রান। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ২৯ ম্যাচে করেছেন ৬৫৫ রান, যার মধ্যে পাঁচটি অর্ধশতক রয়েছে।


ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: