শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বাংলাদেশ -পাকিস্তান সিরিজ

মিরপুরের উইকেট দেখে হতাশ ছিলেন কোচ সিমন্স

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজ জিতলেও কিছুটা অস্বস্তি ছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে। এমন উইকেটে পাকিস্তানের কোচ-অধিনায়ক কেউই খুশি ছিলেন না। এরপর বিসিবির একাধিক পরিচালকও অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। মিরপুরে এমন উইকেট দলের প্রত্যাশা ছিল না বলে মন্তব্য করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

উইকেটের আচরণে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও হতাশ ছিলেন। এ নিয়ে গতকাল (শনিবার) বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, (মিরপুরেও সামনে স্পোর্টিং উইকেটে খেলার প্রশ্নে) অবশ্যই হবে। সত্যি বলতে পাকিস্তানের সঙ্গে যখন এবার খেলা হয়েছিল, আমাদের প্রধান কোচ খুবই হতাশ হয়েছিলেন উইকেট দেখে। কারণ আমরা জানি যেখানেই খেলতে যাব, সেটির আদর্শ প্রস্তুতি এখানে হবে না। এই কারণে আমরা নেদারল্যান্ডসের সঙ্গে সিলেটে খেলব (এই মাসের শেষে), মিরপুরে খেলব না।’

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও আমরা (গত মে মাসে) সিলেটে খেলেছি, যেখানে কন্ডিশন তাদের (নিউজিল্যান্ড) মতোই ছিল। ওই জায়গায় আমরা আপোস করতে চাই না। আমরা ভালো উইকেটে খেলব, তাতে যদি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তাতেও সমস্যা নেই’, আরও বলেন ফাহিম।

বাংলাদেশের ক্রিকেটাররাও এমন উইকেটে আর খেলতে চান না বলে দাবি বিসিবির এই পরিচালকের, ‘আমাদের ক্রিকেটাররা এখন ওই ধরনের (মিরপুরের মতো) উইকেটে খেলতে পছন্দ করে না। আমাদের দুজন ওপেনার, যারা এখন আমাদের শক্তির জায়গা, তারাও এরকম উইকেট চায় না। তারা চায় ভালো উইকেট, যেখানে বল ব্যাটে আসবে, বাউন্স থাকবে এবং খেলতে পারবে ব্যাকফুটেও।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ ‍শুরুর আগেই নাকি স্পোর্টিং উইকেট চেয়েছিলেন লিটনরা। সবার ভাবনায় পরিবর্তন আসছে জানিয়ে ফাহিম বলেন, ‘অধিনায়ক লিটন কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বলেছিল, ভালো উইকেটে খেলতে চায় ওরা। আমাদের ভাবনা ও মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন সময় হয়েছে বাকি সবার মধ্যে পরিবর্তন আসার। তাহলে দলটাও ভালো করবে, ক্রিকেটও ভালো হবে

ভোরের আকাশ/তা.কা

পাকিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

শেয়ার করুন: