শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে। বুধবার (০৩ জুন) ছয় ম্যাচের সাদা বলের এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এটি হবে আসন্ন মৌসুমে নিউজিল্যান্ড নারী দলের একমাত্র ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজ।

মূলত ২০২৭ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল হোয়াইট ফার্নসদের। তবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি ২০২৭-এ পুনর্নির্ধারিত হওয়ায় অস্ট্রেলিয়া সিরিজটি পরে আয়োজন করা হবে। ফলে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজই তাদের একমাত্র হোম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকছে।

সূচি অনুযায়ী, ১০ ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

আরও পড়ুন

বাংলালিংকের টফিতে সরাসরি সম্প্রচার হবে ২০২৬ বিশ্বকাপ

এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে মাঠে গড়াবে। এর আগে ২০২২ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

সূচি: ১০ ডিসেম্বর — প্রথম টি-টোয়েন্টি, নেলসন ১২ ডিসেম্বর — দ্বিতীয় টি-টোয়েন্টি, নেলসন ১৫ ডিসেম্বর — তৃতীয় টি-টোয়েন্টি, ওয়েলিংটন ১৮ ডিসেম্বর — প্রথম ওয়ানডে, ওয়েলিংটন ২১ ডিসেম্বর — দ্বিতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই ২৩ ডিসেম্বর — তৃতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই।

ভোরের আকাশ/সু.পা

বিসিবি নারী ক্রিকেট

শেয়ার করুন: