শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলালিংকের টফিতে সরাসরি সম্প্রচার হবে ২০২৬ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা চার বছর পরপর অনুষ্ঠিত এই আসর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সৌভাগ্যবান দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারলেও অধিকাংশের ভরসা থাকে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম।

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখার বিষয়ে দেশে অনিশ্চয়তা থাকলেও এবার মিলেছে স্বস্তির খবর। ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা যেকোনো স্থান থেকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।

বুধবার (৩ জুন) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বাংলালিংক। পোস্টে জানানো হয়, নির্দিষ্ট প্যাকেজ গ্রহণ করলে বাংলালিংকের ব্যবহারকারীরা টফি অ্যাপের মাধ্যমে ফ্রিতে (প্রমোশনাল সুবিধা হিসেবে) বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন।

এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির প্রযুক্তিগত সক্ষমতা দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার অভিজ্ঞতা দেবে।

আরও পড়ুন

আজ বিশ্ব সাইকেল দিবস

এদিকে, দেশে টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই আসরে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: