শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ইতালির নতুন কোচ গাত্তুসো

ক্রীড়া প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেষ দুই ফিফা বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি। তাই আসন্ন ২০২৬ বিশ্বকাপকে পাখির চোখ করছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে নিজেদেরই কিংবদন্তি ডিফেন্ডার জেনারো গাত্তুসোর কাঁধে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে ইতালি। এমনটাই জানিয়েছেন ইতালি দলের ম্যানেজার জিয়ানলুইজি বুফন। ফ্রান্সকে টাইব্রেকারে ৬-৪ গোলে হারিয়ে ২০০৬-এ শেষবার বিশ্বকাপ ঘরে তোলে ইতালিয়ানরা। সেবার বিশ্বচ্যাম্পিয়ন তকমা কুড়াতে অনবদ্য ভূমিকা রাখেন বুফন, গাত্তুসো দু’জনই।

২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি এবারের বাছাইপর্বেও নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারছে না। শুরুতেই নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। পরের ম্যাচে মালডোভাকে ২-০ গোলে হারায় ইতালিয়ানরা। আরও একটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকার শঙ্কায় বরখাস্ত করা হয় কোচ লুসিয়ানো স্পালেত্তিকে।

শনিবার অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘রাই’কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সাবেক সতীর্থের হাতে দলের দায়িত্ব তুলে দেয়ার কথা জানান বুফন।

ইতালির এই কিংবদন্তি গোলকিপার বলেন, আমরা কাজ সম্পন্ন করেছি, এখন শুধু চূড়ান্ত কিছু বিষয়ের অপেক্ষা। সভাপতি ও পুরো ফেডারেশন ব্যস্ত সময় কাটিয়েছে। তবে আমি মনে করি, শেষ পর্যন্ত আমরা সেরা সিদ্ধান্তই নিয়েছি। যদিও স্পালেত্তিকে বরখাস্তের পর ইতালির প্রথম পছন্দের ছিলেন ক্লদিও রানিয়েরি। কিন্তু ইতিমধ্যে এই ৭৩ বছর বয়সী ইতালিয়ান কোচ স্বদেশি ক্লাব রোমার বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোচিং থেকে অবসর নেয়ারও ঘোষণা দিয়েছেন।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখা জেনারো গাত্তুসোর কোচিং অধ্যায় শুরু হয় তিন বছর পর, সুইস ক্লাব সিয়নের প্লেয়ার-কোচ হিসেবে। সেখানে তার স্থায়িত্বকাল ছিল স্রেফ ১ মাস ও ৩ ম্যাচ। কোচ গাত্তুসর একমাত্র ট্রফি আসে ২০২০-এ, নাপোলিকে ইতালিয়ান কাপ জেতানোর মাধ্যমে। ইতালির পরবর্তী মিশন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের দু’টি ম্যাচ। আগামী ৫ই সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে ও ৮ই সেপ্টেম্বর ইসরাইলের বিপক্ষে ম্যাচ দুটিতে মাঠে নামবে আজ্জুরিরা।  

ভোরের আকাশ/এসএইচ

ফিফাফুটবল-বিশ্বকাপইতালিফুটবল

শেয়ার করুন: