শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচ নিয়ে সতর্ক কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২–এর নকআউট পর্বে এবার তারা মুখোমুখি হবে ইতিহাস গড়ে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হওয়া কেপ ভার্দের।

দেখতে সহজ প্রতিপক্ষ মনে হলেও, গ্রুপপর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে অপরাজিত থাকায় কেপ ভার্দেকে নিয়ে সতর্ক অবস্থানে আছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আগামী ৪ জুলাই ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নকআউট ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

প্রতিপক্ষকে নিয়ে স্কালোনি বলেন, “ওরা ভালো দল। গ্রুপপর্বে তিন প্রতিপক্ষের জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করতে পারে।”

কেপ ভার্দেকে নিয়ে সতর্ক থাকার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “তারা ইতোমধ্যে স্পেনের মতো ফেভারিট দল, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষেও কঠিন লড়াই করেছে। এই বিশ্বকাপে আমরা যা দেখছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির ও মানসম্পন্ন দল।”

জর্ডানের বিপক্ষে বড় জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন স্কালোনি। ওই ম্যাচে তিনি শুরুর একাদশে ব্যাপক পরিবর্তন এনে খেলান। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন লিওনেল মেসিসহ প্রথম একাদশের কয়েকজন। ততক্ষণে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে ছিল। এরপর ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েন মেসি।

আরও পড়ুন

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ভাঙল ক্লিনশিট রেকর্ড

ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে মিডফিল্ডার এজাকুয়েল প্যালাসিওসকে রাইটব্যাক পজিশনে খেলান কোচ। এ বিষয়ে স্কালোনি বলেন, “এটি এমন একটি পজিশন যেখানে আমাদের বিকল্প দরকার। নাহুয়েল মোলিনা দীর্ঘ সফর শেষে এসেছে, তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। গঞ্জালো মন্টিয়েলকেও ঝুঁকিতে ফেলতে চাইনি।”

মেসির প্রশংসা করে স্কালোনি আরও বলেন, “সে চাইলেই ৯০ মিনিট খেলতে পারত এবং আরও গোল করতে পারত। কিন্তু সে সতীর্থদের সময় দিতে চেয়েছে। এটা তার চরিত্রকে আরও বড় করে তুলে ধরে।” তিনি আরও যোগ করেন, পরিসংখ্যান বা রেকর্ড নিয়ে নয়, বরং দলের স্বার্থকেই বেশি গুরুত্ব দেন মেসি।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: