শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ভাঙল ক্লিনশিট রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচটিতে নিজেদের জালে প্রথম গোল হজম করায় নতুন করে আলোচনায় এসেছে দলটির রক্ষণভাগ ও কিছু পরিসংখ্যানগত কুসংস্কার।

এর আগে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি শেষ ৩২-এ জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। ফলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার।

এই ম্যাচেই ভাঙে আর্জেন্টিনার ক্লিনশিট রেকর্ড। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে বদলি হিসেবে নেমে জর্ডানের ফরোয়ার্ড মুসা আল-তামারি দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান। এটিই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম হজম করা গোল। এর আগে আলজেরিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।

ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচের মাধ্যমেই গ্রুপপর্বে প্রথমবার বল জালে জড়ায় আর্জেন্টিনার।

এই ঘটনাকে ঘিরে একটি পরিসংখ্যান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে—বিশ্বকাপের গ্রুপপর্বে কোনো গোল না খাওয়া দল এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

আরও পড়ুন

বাংলাদেশি ভক্তদের প্রতি ভালোবাসা জানালেন মার্টিনেজ

এ ছাড়া আর্জেন্টিনাকে ঘিরে আরেকটি আলোচিত কুসংস্কার রয়েছে। সেটি হলো, ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে কোনো দেশ কখনো বিশ্বকাপ জিততে পারেনি। এবারের আসরে সেই এক নম্বর দল হিসেবেই খেলছে আর্জেন্টিনা।

অন্যদিকে ফ্রান্সকে নিয়েও আরেকটি পরিসংখ্যান আলোচনায় আছে। বিশ্বকাপের বছরে বর্তমান ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়কে দলে রেখে কোনো দল এখনো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই পুরস্কারের বর্তমান মালিক উসমান দেম্বেলে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: