ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

ভারতীয় ফুটবল দলকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে পরাজিত করে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন জাতীয় ফুটবল দল।
লাল সবুজের দলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশ। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় জয় পেল বাংলাদেশ। হামজাদের এই ঐতিহাসিক জয়ের জন্য তিনি ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, উপদেষ্টার ২ কোটি টাকার ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত। বাফুফে সভাপতি হোটেলে পৌঁছেছেন নৈশভোজে অংশ নিতে। আগামীকাল সকালে হামজা ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবলারদেরও আগে দুই দফায় দেড় কোটি টাকা দিয়েছেন। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তিনি দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন।
অন্যদিকে বাফুফে নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন হওয়ায় দেড় কোটি টাকা ঘোষণা করলেও এক বছর পেরিয়ে গেলেও তা এখনো পূরণ করতে পারেনি।
ভোরের আকাশ/তা.কা