শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাইপেকে আবারও হারিয়ে পঞ্চম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে আজ (শুক্রবার) স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল তারা হংকংকে হারিয়ে বাছাই টুর্নামেন্টের ন্যূনতম ষষ্ঠ স্থান নিশ্চিত করে এশিয়ান গেমসে নাম লিখিয়েছিল।

ব্যাংককে বাংলাদেশের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপপর্বের সেই খেলায় জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ স্থান নির্ধারণী ম্যাচেও লড়াই করে জিতল বাংলাদেশ। অথচ এই টুর্নামেন্টে বাংলাদেশ বিগত সময়ে অনায়াসে ফাইনাল খেলেছে।

ম্যাচের সাত মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন। তিন মিনিট পর সমতা আনে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। এ কোয়ার্টারে তাইপে গোল করতে না পারায় বাংলাদেশ ২-১ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরপরই তাইপে আবার সমতা আনে। মিনিট চারেক পর মেহরাব হোসেন সামিনের গোলে বাংলাদেশ আবার লিড পায়। এরপর ম্যাচে তাইপের প্রাধান্য বেশি ছিল। একাধিক পেনাল্টি কর্নার পেলেও অবশ্য গোল করতে পারেনি। বিশেষ করে ম্যাচের শেষ মিনিটে টানা তিনটি পেনাল্টি থেকেও ম্যাচে শেষবারের মতো সমতা আনতে পারেনি তারা।

ভোরের আকাশ/এনউব

বাংলাদেশ

শেয়ার করুন: