শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান স্কোয়াডে ফিরেছেন বাবর আজম, বাদ পড়েছেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিলেন না বাবর আজম। তবে পাকিস্তান সুপার লিগ এবং সাম্প্রতিক পারফরম্যান্সে দারুণ ফর্মে ফেরায় আবারও একদিনের দলে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। তাকে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

৩০ মে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে আছেন শুধু টি-টোয়েন্টি খেলা উইকেটকিপার-ব্যাটার রোহাইল নাজির, বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস এবং ফাস্ট বোলার আহমেদ দানিয়াল। শাহীন শাহ আফ্রিদির ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান আগা। তবে স্কোয়াডের সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া।

বাবরের পাশাপাশি দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার শাদাব খান ও নাসিম শাহ। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলেছিলেন বাবর ও নাসিম, যেখানে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। শাদাব শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।

পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করা সুফিয়ান মুকিমও দলে ফিরেছেন। তিনি ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হন এবং চার ওয়ানডে খেলার পর সর্বশেষ খেলেছিলেন ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আরও পড়ুন

তারকা বিহীন ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

এদিকে মার্চে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলা পাকিস্তান দল থেকে একাধিক পরিবর্তন এসেছে। ওই সফরের অভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং সাদ মাসুদ এবার বাদ পড়েছেন।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন এবং সুফিয়ান মুকিম। 

ভোরের আকাশ/সু.পা

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

শেয়ার করুন: