শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতে চ্যালেঞ্জ কাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটের ঘরোয়া কাঠামো আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি সেরা ৪৫ ক্রিকেটারকে নিয়ে তিনটি দল গঠন করে চ্যালেঞ্জ কাপ আয়োজনের পরিকল্পনা করেছে বোর্ড।

নারী এশিয়া কাপের ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বিসিবির নারী ক্রিকেটের প্রধান রফিকুল ইসলাম বাবু। ঘরোয়া ক্রিকেটের আলাদা ফিক্সচার প্রসঙ্গে রফিকুল ইসলাম বাবু বলেন, নিয়মিত ক্যালেন্ডারের খেলাগুলোর পাশাপাশি সেরা ৪৫ ক্রিকেটারকে নিয়ে তিনটি দল গঠন করা হবে। এসব দলের মধ্যে চ্যালেঞ্জ কাপ আয়োজন করা হবে।

তিনি বলেন, এর ফলে যারা নিয়মিত ভালো খেলার সুযোগ পান না, তারাও নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ পাবেন। ঘরোয়া লিগ ও এ ধরনের টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বাড়লে ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়বে এবং জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় তৈরি হবে। একই সঙ্গে শক্তিশালী হবে জাতীয় দলের পাইপলাইন।

নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়েও কথা বলেন বিসিবির এই কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তার ভাষ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের বিষয়ে গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে। টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হলে নারী ক্রিকেটাররা খেলার জন্য প্রস্তুত আছেন।

এদিকে নারী ক্রিকেটে দীর্ঘ সংস্করণের ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন রফিকুল ইসলাম বাবু। টেস্ট ক্রিকেটে নামার আগে ক্রিকেটারদের তিন বা চার দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ক্যালেন্ডার অনুযায়ী সুযোগ বের করে লংগার ভার্সনের ক্রিকেট আয়োজন করা হবে। টেস্ট ক্রিকেট টি-টোয়েন্টি ও ওয়ানডের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হওয়ায় দীর্ঘ সংস্করণের ম্যাচে বেশি খেলার মাধ্যমে ক্রিকেটারদের অভিজ্ঞ করে তোলার প্রয়োজন রয়েছে।

রফিকুল ইসলাম বাবু আরও বলেন, মেয়েদের চার দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি করা গেলে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে তা কাজে আসবে। এ লক্ষ্যেই লংগার ভার্সনের ক্রিকেট নিয়ে কাজ করা হচ্ছে। নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং সামনে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের লক্ষ্য নিয়েও আশাবাদ ব্যক্ত করেছে বিসিবি। এ বিষয়ে বোর্ড সভাপতি তামিম ইকবাল নারী দলের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান রফিকুল ইসলাম বাবু।

আরও পড়ুন

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর সামনে কঠিন চ্যালেঞ্জ দেখছেন সেফেরিন

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের মেয়েদের কিছুটা পার্থক্য রয়েছে। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে অল্প ব্যবধানে হার সেই সক্ষমতারই প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।

রফিকুল ইসলাম বাবুর মতে, ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে পারলে বাংলাদেশ নারী দল যেকোনো প্রতিপক্ষকে হারানোর সক্ষমতা অর্জন করবে। অস্ট্রেলিয়া বর্তমানে অনেক এগিয়ে থাকলেও অন্যান্য দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের মেয়েরা অচিরেই অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: