শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর সামনে কঠিন চ্যালেঞ্জ দেখছেন সেফেরিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। তবে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় ফিফা নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফুটবল বিশ্বে সমালোচনা শুরু হয়েছে। এই পরিকল্পনার কারণে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। উয়েফা সভাপতি সেফেরিনও এ বিষয়ে ফিফা সভাপতির অবস্থানের সঙ্গে একমত নন।

তবে ইনফান্তিনোর বিকল্প হিসেবে নিজে নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন সেফেরিন। তিনি জানিয়েছেন, উয়েফার দায়িত্বেই তিনি সন্তুষ্ট এবং ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থায় কাজ করতেই বেশি আগ্রহী।

আরও পড়ুন

নতুন দায়িত্বের পর জিয়া-খালেদার সমাধিতে রিজভীর শ্রদ্ধা নিবেদন

সেফেরিনের মতে, আগামী মার্চের ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার দাবি, শুধু রাজনৈতিক মহল নয়, ফুটবল সমর্থক, খেলোয়াড় ও কোচদের মধ্যেও ইনফান্তিনোর সমর্থন কমেছে।

বিশ্বকাপের অংশবিশেষ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবিত পরিকল্পনারও কঠোর সমালোচনা করেছেন সেফেরিন। তার ভাষায়, ২০২১ সালে আলোচিত ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনার চেয়েও এটি ভয়াবহ। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ‘ফুটবলটাই বিক্রি হয়ে যেত’ বলেও মন্তব্য করেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: