শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডারউইন টেস্ট

ম্যাচ নয়, এখনো সেশন জয়ের কথা ভাবছেন শান্ত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে জয় এখন আর কল্পনা নয়; বরং বাস্তব সম্ভাবনা।

প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আরো ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

স্বাগতিকরা এখনো ৬৭ রানে পিছিয়ে।

তবু এত বড় সুবিধা পেয়েও বাংলাদেশ দলে জয় নিয়ে আগাম হিসাব-নিকাশ শুরু হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বরং সতীর্থদের মনে করিয়ে দিচ্ছেন ম্যাচের ফলের চেয়ে প্রতিটি সেশনে পরিকল্পনা অনুযায়ী খেলাটাই এখন মূল লক্ষ্য।

আজ তৃতীয় দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটকে শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল অন্তত ৫ দিন ক্রিকেট খেলার চেষ্টা করা।

গত ৩ দিনে আমরা যেভাবে নিজেদের মেলে ধরেছি এবং যেভাবে খেলেছি, সেটা অসাধারণ। দলকে এভাবে খেলতে দেখে সত্যিই ভালো লাগছে।’

ডারউইন টেস্ট শুরুর আগে বাংলাদেশের প্রত্যাশা ছিল খুব বেশি ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মূল লক্ষ্য ছিল পুরো ৫ দিন প্রতিদ্বন্দ্বিতা করা।

কিন্তু প্রথম দিনেই হাসান মাহমুদের ৬ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ম্যাচের চিত্র বদলে যায়।

এরপর ব্যাটিং করে বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৮ রানের বিশাল লিড নেয়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আরো ৪ উইকেটও তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই সফরকারীদের হাতে।

আরও পড়ুন

পাটুরিয়ায় 'ওয়াইফ টাইপ' দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার-বিমান মন্ত্রী

তবে এমন অবস্থাতেও দলের মনোযোগ জয় থেকে সরিয়ে রাখতে চান শান্ত।

তার স্পষ্ট বার্তা, ‘আমরা ফলের দিকে তাকাচ্ছি না। আমরা সেশন ধরে ধরে খেলছি এবং প্রক্রিয়াটা অনুসরণ করছি।’

ভোরের আকাশ/এনউব

শান্ত

শেয়ার করুন: