শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে অপির্তা বিশ্বাসরা।

রোববার (২৪ আগস্ট) নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভারতের বিপক্ষে হারের পর এ জয় তাদের আত্মবিশ্বাস ফেরাল নতুনভাবে।

বাংলাদেশ প্রথমার্ধেই দু’টি গোল পায়। ৪১ মিনিটে কর্নার থেকে তৈরি জটলার মধ্যে বক্সের ভেতর কোনাকুনি শটে গোল করেন থৈনু মারমা। চার মিনিট পর মিডফিল্ড থেকে সাজানো আক্রমণে সুরভী আকন্দ প্রীতি দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর নেপাল আক্রমণে মরিয়া হয়ে ওঠে। তবে ভাগ্য তাদের সঙ্গে ছিল না। ৬২ মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেঙে একক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় নেপালের ফরোয়ার্ডরা।

বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি গোলের দারুণ সুযোগ পেলেও ভাগ্যের কারণে হ্যাটট্রিক বঞ্চিত হন। ৮০ মিনিটে এবং ইনজুরি সময়ে তার দুটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। একইভাবে ৮৫ মিনিটে থৈনু মারমার শটও পোস্টে লেগে ফেরত যায়। ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় রিয়া ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে চূড়ান্ত গোল করেন। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। বাংলাদেশ ভুটান ও নেপালকে হারালেও ভারতের কাছে হেরেছে। আবারও এই তিন দলের সঙ্গে দ্বিতীয় লেগে খেলবে তারা। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ ফুটবলনেপালনারী ফুটবল দল

শেয়ার করুন: