শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোষণা ছাড়াই ওয়ানডে ছাড়লেন জেসন হোল্ডার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার নীরবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি নিজে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও বিষয়টি নিশ্চিত করেছেন ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই অলরাউন্ডার।

সম্প্রতি ‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে হোল্ডারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তার ওয়ানডে অবসরের বিষয়টি প্রকাশ করেন স্যামি।

তিনি বলেন, ‘জেসন (হোল্ডার) ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তবে সে এখনও আমাদের টেস্ট দলের পরিকল্পনার অংশ। যেহেতু সে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে, তাই তাকে কখন পাওয়া যাবে এবং কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা করতে হবে। সে আমাকে স্পষ্ট জানিয়েছে, টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চায়।’

হোল্ডার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে, স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। সেই ম্যাচে হারের মধ্য দিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ওঠার স্বপ্ন ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের। এরপর আর ওয়ানডে দলে দেখা যায়নি তাকে। পরে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানান তিনি।

সবশেষ ২০২৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন হোল্ডার। এরপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাচ্ছেন। কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট দলের পরিকল্পনাতেও রয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আরও পড়ুন

শেষ চারে কখনো হারেনি আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ ইংল্যান্ড

ওয়ানডে ক্যারিয়ারে হোল্ডার ১৩৮ ম্যাচে শিকার করেছেন ১৫৯ উইকেট। ব্যাট হাতে করেছেন ২,২৩৭ রান, যার মধ্যে রয়েছে ১২টি অর্ধশতক। এছাড়া বোলিংয়ে দুইবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি।

অধিনায়ক হিসেবেও ওয়েস্ট ইন্ডিজকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন হোল্ডার। তার নেতৃত্বে দলটি ৮৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যার মধ্যে ছিল ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ। এ সময় ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২৪টি ম্যাচ, হেরেছে ৫৪টিতে। দুটি ম্যাচ টাই হয়েছে, আর ছয়টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

জেসন হোল্ডার

শেয়ার করুন: