শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেট টেস্টে প্রথম ইনংস শেষে ৪৬ রানের লিড পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে বাবর আজমের ইনিংস ছাড়া প্রায় পুরো সময়েই নিয়ন্ত্রণটা ছিল বাংলাদেশের হাতে। বাংলাদেশ দলের বড় লিড পাওয়াই ছিল স্বাভাবিক বিষয়। কিন্তু অলআউট হওয়ার আগে পাকিস্তান দলে নয় নম্বরে নামা সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলে ব্যবধান কমিয়েছেন। সফরকারীদের ইনিংস ২৩২ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায়।

সাজিদের পাগলাটে ব্যাটিংয়ে বাংলাদেশের লিডটা আরও বড় হয়নি। ২ চার ও ৪ ছক্কায় তিনি ৩৮ রান করেছেন। এর আগে পাকিস্তানের পক্ষে ৮৪ বলে ১০টি চারের সাহায্যে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাজিদের ব্যাটে। বোঝাই যাচ্ছে স্বীকৃত ব্যাটারদের বেশ বড় পরীক্ষা দিতে হয়েছে রানা-তাসকিনদের সামনে। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও তাইজুল সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন।

রোববার (১৭ মে) দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নিয়মিত উইকেট হারায়। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন আহমেদ আব্দুল্লাহ ফজলকে ফেরান। মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন। এক ওভার পর আবারও আক্রমণে ফিরে তাসকিন ফেরালেন আরেক ওপেনার আজান আওয়াইসকে।

তাসকিনের বলে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান বিদায় নেন ১৩ রান করে। এরপর দেখেশুনেই খেলেছিলেন বাবর ও পাক অধিনায়ক শান মাসুদ। তবে সেই জুটি ৩৮ রানের বেশি লম্বা হতে দেননি মিরাজ। তাকে কাভার অঞ্চল দিয়ে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন মাসুদ (২১)। ক্রিজে আসা নতুন ব্যাটার সৌদি শাকিলকেও (৮) থিতু হতে দিলেন না মিরাজ। বাঁ-হাতি এই ব্যাটার রান তুলতে কিছুটা সংগ্রাম করছিলেন, চাপ কাটাতে সুইপ শট খেলার চেষ্টা চালান তিনি, কিন্তু বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। যা লিটন অনায়াসে হাতের মুঠোয় পুরেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনিশ্চয়তার মধ্যেই ইরানের ৩০ সদস্যের দল ঘোষণা

সেখান থেকে পাকিস্তানকে টেনে তোলার চেষ্টায় নামেন বাবর-সালমান আগা। তাদের ৬৩ রানের জুটিটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। এর মধ্যে বাবর ব্যাট করেছেন বেশ সাবলীলভাবে। তবে নাহিদ রানার ফুল লেন্থের একটি বলে খেই হারিয়ে শট খেলতে গিয়েও খেললেন না সাবেক এই অধিনায়ক।

ফলে মুশফিকুর রহিমকে ক্যাচ শিখিয়ে ৬৮ রান করে ফিরলেন বাবর। এরপর পাকিস্তান নিয়মিত বিরতিতে সালমান (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) এবং হাসান আলিদের (১৮) উইকেট হারায়। শেষদিকে সাজিদ খানই কেবল তাদের ইনিংস কিছুটা লম্বা করতে পারেন। তাইজুল-রানার ৩ উইকেট ছাড়া বাংলাদেশের হয়ে তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট শিকার করেছেন।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শেয়ার করুন: