শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনিশ্চয়তার মধ্যেই ইরানের ৩০ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি ইরানের। এ সমস্যা সমাধানে তুরস্কের ইস্তাম্বুলে ফিফা ও ইরানের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত স্কোয়াড ২৬ সদস্যের হলেও বাড়তি চারজনসহ মোট ৩০ জন খেলোয়াড়কে নিয়ে দল গঠন করা হয়েছে। আগামীকাল সোমবার এই দল তুরস্কে যাবে প্রস্তুতি ক্যাম্পের জন্য।

সেখানে তারা অনুশীলন ক্যাম্প করবে এবং দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে, অন্য প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।ক্যাম্প চলাকালীন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। এরপর ইরান যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের টাকসনে তাদের ঘাঁটি স্থাপন করবে। ইরানের বিশ্বকাপ দলে আছেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। তারেমিসহ প্রায় এক ডজন খেলোয়াড় ইতোমধ্যে ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ফলে দলটি বেশ অভিজ্ঞ।

হেড কোচ আমির গালেনোই বলেছেন, ‘বিশ্বকাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা ছিল আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত।’ কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুনকে বাদ দিতে হয়েছে। বেলজিয়ান ক্লাবে খেলা আলাহিয়ার সায়াদমানেশ কিংবা তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদকে রাখা হয়নি।

যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান আরিজোনার টাকসনে তাদের ঘাঁটি গড়বে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রথম বিশ্বকাপ ম্যাচ। একই শহরে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ মিশরের সঙ্গে।

আরও পড়ুন

বেগুনি শাড়িতে মোহময়ী তাসনিয়া ফারিণ

ইরানের ৩০ জনের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ।
রক্ষণভাগ (ডিফেন্ডার): দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।
মধ্যমাঠ (মিডফিল্ডার): রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি।
আক্রমণভাগ (ফরোয়ার্ড): আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।

 

 

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: