শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

ডট বলের অনন্য মাইলফলকে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সপ্তম ওভারে বল হাতে নেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই তাকে ডেভন কনওয়ে চার মারেন। পরের দুটি বলে সিঙ্গেল। চতুর্থ বলে ডট দেন বাংলাদেশি পেসার। তাতে এক অনন্য ইতিহাস গড়েন বাঁহাতি কাটার মাস্টার।

লাহোর কালান্দার্স মাত্র ১০০ রানে অলআউট হওয়ার পর ইসলামাবাদ ইউনাইটে ১১তম ওভারেই জয় নিশ্চিত করে। দল হারলেও মুস্তাফিজ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বলের তালিকায় পাঁচে উঠে গেলেন। ছুঁলেন ৩ হাজার ডট বলের মাইলফলক।

গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সাত ডট বল দিয়েছিলেন মুস্তাফিজ। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বলে রান না দেওয়ার কীর্তি গড়েন তিনি। নিউজিল্যান্ডের বোলার টিম সাউদিকে ছাপিয়ে যান ১১৪২টি ডট বল দিয়ে। আগেই এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ডট বলের শীর্ষস্থান দখল করে নিয়েছিলেন।

এবার মুস্তাফিজ সব টি-টোয়েন্টি মিলিয়ে ডট বলের তালিকায় পঞ্চম স্থানে। গতকাল (বৃহস্পতিবার) দুই ওভার বল করে তিনটি ডট বল দেন তিনি। এখন তার বর্তমান ডট বল সংখ্যা ৩০০২। তার চেয়ে এগিয়ে চার বোলার। সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো ৩৬৮১ ডট বল নিয়ে সবার উপরে। পাকিস্তানেরন পেসার মোহাম্মদ আমির ৩৩৪৮ ডট বল দিয়ে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৩২১৩ ডট বল দিয়ে তিনে, আর ৩০৪৬ ডট বল দিয়ে পাকিস্তানের সোহেল তানভির চারে।

মুস্তাফিজের উপরে থাকা প্রায় সব খেলোয়াড়ই ক্যারিয়ারের শেষ লগ্নে। ব্রাভো ও তানভির ক্রিকেটে খুব বেশি সক্রিয় নেই। অন্যদিকে মুস্তাফিজ এখন তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত। তাতে করে এই তালিকাতেও তার শীর্ষে ওঠার আশা করা যেতে পারে।

ভোরের আকাশ/এনউব

মুস্তাফিজ

শেয়ার করুন: