শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের জার্সি উন্মোচন করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে শুরু হচ্ছে ‘এফআইএইচ হকি মেন’স জুনিয়র বিশ্বকাপ’ আসর। এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল। এই আসরকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। এবার দলের জার্সি উন্মোচন করল তারা।

রোববার (৯ নভেম্বর) ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে জার্সি উন্মোচন এবং ফটোসেশনে অংশ নেয় হকি খেলোয়াড়রা।

জার্সি উন্মোচন করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, হকি দলের প্রধান কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিন ও অন্যান্য কর্মকর্তারবৃন্দ।

হকি ফেডারেশনের সভাপতি আশা প্রকাশ করে বলেন, এটি অনন্য ক্ষণ। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দল ভালো পারফর্মেন্সের মাধ্যমে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সর্বদা জয়লাভ করে। মাঠের খেলায় ১১ জন বনাম ১১ জন লড়াই হয়। প্রতিপক্ষ যারাই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করবে এবং ভাল নৈপুণ্য প্রদর্শন করবে, এটিই আমার প্রত্যাশা।

সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, ১৮ নভেম্বর ভারতে যাবে দল এবং সেখানে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে।

হেড কোচ সিগফ্রিড আইকম্যান বলেন, খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সম্বন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে। আমরা সেটিরই প্রতিফলন রাখতে চাই।

অধিনায়ক মেহরাব হাসান সামিন প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে বলেছেন, আইকম্যানের মতো বড় কোচের অধীনে অনুশীলনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে। কোনো দলকে সমীহ করছি না, তবে সম্মান করি।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

ভোরের আকাশ/এসএইচ
 

বিশ্বকাপবাংলাদেশজার্সি উন্মোচন

শেয়ার করুন: