শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচ কোলম্যানকে আনতে বাফুফের চেষ্টা, বাধা এজেন্ট ফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হামজা-জামালদের নতুন কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তা কাটছেই না। ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আন্তরিক হলেও এখনো তার নিয়োগ চূড়ান্ত হয়নি। উচ্চ বাজেটের বিষয় থাকলেও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কোলম্যানকেই কোচ হিসেবে চাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে সব প্রস্তুতি সত্ত্বেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না বাফুফে।

রোববার বিকেলে জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনে এসে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, “আমরা যাকে (কোলম্যান) নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছি, তার বিষয়ে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে তা দিতে আমরা প্রস্তুত। কিন্তু আমি বাফুফে থেকে জেনেছি, তার এজেন্টের সঙ্গে এখনো বোঝাপড়া হয়নি।”

ফুটবল বিশ্বে কোচ ও খেলোয়াড় চুক্তিতে এজেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। জানা গেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুই বছরের জন্য কোলম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায়। তবে তার এজেন্ট বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করায় আলোচনা আটকে আছে, যা ফেডারেশনের জন্য চাপ তৈরি করেছে। এই পরিস্থিতিতে চুক্তি চূড়ান্ত না হওয়ার শঙ্কাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “এজেন্টের সঙ্গে বোঝাপড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত আমরা কোলম্যানকে পাব কি না, সেটাও নিশ্চিত নয়।”

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনিশ্চয়তার মধ্যেই ইরানের ৩০ সদস্যের দল ঘোষণা

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। হাতে খুব বেশি সময় না থাকায় দ্রুত কোচ নিয়োগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “এখনও আমরা কোলম্যানের ব্যাপারে ইতিবাচক। তবে তিনি না এলে তালিকায় থাকা পরবর্তী কোচকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল থাইল্যান্ড থেকে দেশে ফিরে কোচ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও তা হয়নি। বিষয়টি এখন আগামীকাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ইউরোপভিত্তিক কোচ প্রার্থীদের সময় পার্থক্যের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় নিচ্ছে বাফুফে। আগামীকাল কোচ ইস্যুতে একটি আপডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/সু.পা

বিসিবি কোচ ইস্যু

শেয়ার করুন: