শিরোনাম
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্য

নিরাপত্তা শঙ্কায় সৌদিতে এশিয়ান কাপ স্থগিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে এশীয় ফুটবলের সবচেয়ে বড় আসর এশিয়ান কাপে। দেশটিতে হুথি বিদ্রোহীদের হামলা ও ভ্রমণসংক্রান্ত অনিশ্চয়তার কারণে ২০২৭ সালের এশিয়ান কাপ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। 

নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত আয়োজনের প্রস্তাব করা হয়েছে। তবে নতুন তারিখ চূড়ান্ত করতে ফিফার অনুমোদন প্রয়োজন হবে।

আগের সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে এশিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে লজিস্টিক জটিলতা ও যাতায়াত বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্টের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।

প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। দেশটি ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপেরও আয়োজক। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটি রয়েছে রাজধানী রিয়াদে। কিং ফাহদ স্পোর্টস সিটিতে ফাইনালসহ টুর্নামেন্টের ৫১ ম্যাচের মধ্যে ৩০টি আয়োজনের পরিকল্পনা ছিল।

আরও পড়ুন

নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ নারী দল ঘোষণা

তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কারণে টুর্নামেন্টের দল, কর্মকর্তা ও দর্শকদের যাতায়াত এবং নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের উত্তেজনা বাড়লেও গত মাসে এএফসি সভাপতি শেখ সালমান আশাবাদ জানিয়েছিলেন, এশিয়ান কাপ আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিল এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: