শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

এর আগে জানা গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ দল অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। অবশেষে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সিরিজের সময়সূচি। এই সফরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের সূচনা হবে ওয়ানডে সিরিজ দিয়ে, প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ ২৭ অক্টোবর, দ্বিতীয়টি ৩০ অক্টোবর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ১ নভেম্বর। তবে এখনো ভেন্যু এবং ম্যাচ শুরুর সময়সূচি ঘোষণা করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে      ১৮ অক্টোবর 
দ্বিতীয় ওয়ানডে    ২০ অক্টোবর 
তৃতীয় ওয়ানডে     ২৩ অক্টোবর
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে প্রতিটি ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজ    
প্রথম টি-টোয়েন্টি     ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি   ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি    ১ নভেম্বর
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে হবে প্রতিটি ম্যাচ।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশওয়েস্ট ইন্ডিজ

শেয়ার করুন: