শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে গোলের রাজ্যে একক সিংহাসনের অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড গড়া নতুন কিছু নয়। একের পর এক কীর্তি গড়ে তিনি ফুটবল ইতিহাসে নিজের অবস্থান অনেক আগেই পাকাপোক্ত করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার সামনে এমন এক অর্জনের হাতছানি, যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আগে কেউ করতে পারেননি। সেই মাইলফলক ছুঁলে ১২ বছরের পুরোনো রেকর্ডও ভেঙে যাবে আর্জেন্টিনার অধিনায়কের।

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। বিশ্বমঞ্চে বর্তমানে তার গোলসংখ্যা ১৬। সমান ১৬ গোল নিয়ে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র একটি গোল করলেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত ফর্মের জানান দিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে শুধু দলকে জেতাননি, স্পর্শ করেছেন ক্লোসার দীর্ঘদিনের রেকর্ডও। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন ক্লোসা। ১২ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এখন ভাঙার অপেক্ষায় আকাশি-সাদার অধিনায়ক।

আরও পড়ুন

টেস্ট খেলতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

বিশ্বকাপে শুরু থেকেই দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তার খেলা দেখে মনে হয়েছে, বয়স কেবলই একটি সংখ্যা। সুযোগ পেলেই তিনি এখনো প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দিতে সক্ষম—সেই ম্যাচেই তিনি তার প্রমাণ দিয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইতিহাস গড়বেন এই কিংবদন্তি।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি মেসির লক্ষ্য থাকবে দলীয় সাফল্যও। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার পথে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসি নিশ্চয়ই চাইবেন নিজের স্বপ্নের মঞ্চে আরও একটি স্মরণীয় রাত উপহার দিতে। ভক্তদের অপেক্ষা এখন কেবল একটি গোলের।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: