শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেস্ট খেলতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ শুরুর আগে আগামী বছরের মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড দলের। ২০১০ সালে সবশেষ ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। তাতে প্রায় ১৭ বছর পর ইংলিশদের মাটিতে সাদা পোশাকের ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) বাইরে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজের দল। তবে ম্যাচের সম্ভাব্য সময় জানা গেলেও ভেন্যু নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ওপর। তবে লডর্স বা ওভালেই একমাত্র টেস্টটি আয়োজন করার সম্ভাবনা বেশি।

সম্প্রতি লর্ডসের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১১৫ রানের জয়ের ম্যাচ চার দিনে শেষ হলেও সেখানে খেলা হয়েছে মাত্র ১৬৬ ওভার। ফলে বোলিং সহায়ক উইকেট নিয়ে সমালোচনার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ইসিবি।

যদি ডব্লিউটিসির ফাইনাল লর্ডসে না হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি সেখানেই আয়োজন করা হতে পারে। তবে এমন সিদ্ধান্ত চূড়ান্ত হলে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টেস্টের মধ্যে চারটিই হবে লন্ডনে, উত্তর ইংল্যান্ডে কোনো টেস্ট ম্যাচ আয়োজন করা হবে না।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। এরপর টেস্টের ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে ইংলিশরা। পরে মে মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে তারা।

আরও পড়ুন

চারজনের জীবনে এক বিরল ভালোবাসার গল্প

২০২৭ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেই টানা নয়টি টেস্ট খেলবে ইংল্যান্ড। অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে খেলা বেন স্টোকসদের জন্য লাল বলের প্রস্তুতির সুযোগ তৈরি করবে। সবশেষ অ্যাশেজের আগেও তারা জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলে নিজেদের প্রস্তুত করেছিল।

এদিকে, ইংল্যান্ডের মাটিতে সবশেষ ২০১০ সালে টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। সেই সফরে ফাইফার পেয়েছিলেন সাকিবও। ২০১০ সালের ইংল্যান্ড সফরের সেই স্কোয়াডের কেবল মুশফিকুর রহিম বর্তমানে টেস্ট দলে খেলছেন।

ভোরের আকাশ/সু.পা

টিম টাইগার ইংল্যান্ড সফর

শেয়ার করুন: