শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় স্মরণীয় এক সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও ব্যাটিং ব্যর্থতায় শেষটা ভালো হয়নি। ইতিহাসে প্রথমবার দুই দিনের টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে তারা। তবে এর আগে সফরের শুরুটা ছিল দারুণ। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে প্রথমবার টেস্টে হারানোর কৃতিত্ব দেখিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়েও ইতিহাসের সেরা অবস্থানে উঠেছে বাংলাদেশ।

ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর রোববার (২৩ আগস্ট) দলীয় টেস্ট র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। নতুন র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো এত ওপরে উঠতে পারেনি টাইগাররা। বর্তমানে নাজমুল হোসেন শান্তদের রেটিং পয়েন্ট ৭৮।

তবে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবস্থান দীর্ঘস্থায়ী নাও হতে পারে। কারণ পয়েন্টের ব্যবধান খুবই কম। বাংলাদেশের পরের তিন দলের সঙ্গে ব্যবধান সর্বোচ্চ চার পয়েন্ট। বাংলাদেশ ছয়ে ওঠায় এক ধাপ করে পিছিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কা ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম, পাকিস্তান ৭৫ পয়েন্ট নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারানোর ফলেই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। ম্যাকাই টেস্টেও জিততে পারলে রেটিং পয়েন্টে আরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল শান্তদের।

আরও পড়ুন

দুই দিনে টেস্ট হার, অস্ট্রেলিয়ায় ইতিহাসের লজ্জায় বাংলাদেশ

এর আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। গত মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পরই প্রথমবার সাত নম্বরে উঠেছিল তারা।

তবে রেটিং পয়েন্টের ব্যবধান কম থাকায় সেই অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি। এর মধ্যে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে হেরেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক ম্যাচে ঐতিহাসিক জয় ও আরেক ম্যাচে বড় হার—দুই ভিন্ন ফলের পরও র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় উঠল টাইগাররা।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ টেন্ট র‍্যাঙ্কিং

শেয়ার করুন: