শিরোনাম
রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মুকুল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মুকুল
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মুকুল

এশিয়া কাপের আর মাত্র কিছুদিন বাকি। এবারের আসরে প্রথমবারের মতো খেলবে সর্বোচ্চ ৮ দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি অংশ নিচ্ছে। বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সুপার ফোরে উঠবে, যেখানে সবাই সবার মুখোমুখি হবে। সুপার ফোর থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

এবারের আসরে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের দুই আম্পায়ার—মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। এ ছাড়া আম্পায়ার প্যানেলে থাকছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা এবং ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।

সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পাবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এছাড়া ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান ম্যাচেও তাকে অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে। আর ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং ম্যাচে মুকুল থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।

ভোরের আকাশ//হ.র

এশিয়া কাপ ক্রিকেটক্রিকেট

শেয়ার করুন: