শিরোনাম
‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে

হৃদয়ের বিদায়ে স্বস্তিতে দক্ষিণ আফ্রিকা, ম্যাচ জয়ের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে চতুর্থ দিন শেষে বাংলাদেশের বিপক্ষে চালকের আসনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ১৫৭ রানের লিড থাকায় এখনও ৫৭ রানে পিছিয়ে সফরকারীরা। দিনের শেষদিকে তাওহীদ হৃদয়ের উইকেট পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার পুরো দল উল্লাসে মেতে ওঠে। সেই উচ্ছ্বাসের কারণ জানিয়েছেন প্রোটিয়া পেসার ড্যান প্যাটারসন।

২৩ বলে ২৩ রান করে হৃদয় কাগিসো রাবাদার বলে আউট হন। তাঁর বিদায়ে দিনের শেষদিকে স্বস্তি পায় দক্ষিণ আফ্রিকা। প্যাটারসনের মতে, বাংলাদেশের এই ব্যাটারকে ফেরানো ছিল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিন শেষে সংবাদ সম্মেলনে প্যাটারসন বলেন, ‘বড় উইকেট। রায়ান (রিকেলটন) ও (কাগিসো) রাবাদা আজ আমাদের ভালো সুযোগ করে দিয়েছে। সে আজ চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ছিল। ফলে তাকে (হৃদয়) ফেরাতে পারা খুব জরুরি ছিল। দেখেছেন তো কীভাবে পুরো দল উল্লাসে মেতেছে সেই উইকেটের পর। কারণ সবাই জানে এই উইকেটের গুরুত্ব।’

তবে বাংলাদেশের ইনিংসে এখনও লিটন দাস ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটার অপরাজিত রয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজও আছেন। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে আগামী দিনের শুরুটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্যাটারসন।

আরও পড়ুন

ম্যাচ বাঁচানোর বিশ্বাস হারাচ্ছেন না হাসান মাহমুদ

তিনি বলেন, ‘ধৈর্য ধরে এগোতে হবে। আজকে বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছু বিনিয়োগ করেছি। আশা করছি কাল সকালে এটার ফল পেয়ে যাব।’

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন হৃদয়। তাঁকে আউট করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ায় আত্মবিশ্বাসী প্যাটারসন। বাংলাদেশের এই ব্যাটারকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সে (হৃদয়) অনেক ভালো প্লেয়ার। দলের মূল প্লেয়ারদের মধ্যে একজন। তাকে আউট করা ও ৫ উইকেট নিয়ে ফেলা অবশ্যই আমাদের জন্য ভালো ব্যাপার ছিল।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: