শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানালেন জাকের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানালেন জাকের
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানালেন জাকের

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর আগেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্পষ্ট করলেন জাতীয় দলের তরুণ ব্যাটার জাকের আলী অনিক।

সোমবার মিরপুরে অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ সবাই বিশ্বাস করি, আমাদের লক্ষ্য একটাই—শিরোপা জয়।’

সাম্প্রতিক সাফল্যও তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। নেদারল্যান্ডস সিরিজ সামনে থাকলেও এর আগে টানা দুটি সিরিজ জেতায় মানসিকভাবে আরও শক্তিশালী অবস্থায় রয়েছে টাইগাররা। সম্প্রতি বিসিবির পরিচালক আকরাম খানও বলেছিলেন, বাংলাদেশ এবারের আসরে শিরোপা জিততে পারে এবং তিনি এ বিশ্বাস শতভাগ রাখেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষিত সূচি অনুযায়ী এবারের এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

এখনো পর্যন্ত এশিয়া কাপের শিরোপা জেতেনি বাংলাদেশ। তাই লিটন দাস ও জাকের আলী অনিকদের নেতৃত্বে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা নিয়ে মরুর বুকে নামবে টাইগাররা। দলের ভেতরে তৈরি হওয়া আত্মবিশ্বাসে সমর্থকরাও আশাবাদী হয়ে উঠেছেন আসন্ন টুর্নামেন্ট নিয়ে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: