শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল ছিল যেন এক রোলারকোস্টার, যেখানে কখনো বাংলাদেশ এগিয়ে গেছে, কখনো ভারত ফিরে এসেছে!আর শেষ পর্যন্ত সবকিছুকে ছাপিয়ে নাটক রচনা করেছে সুপার ওভার। মূল ম্যাচে ১৯৪ রানের লড়াইয়ের পর দুই দলই অবস্থান নেয় সমতায়।  আর সেই সমতা ভাঙতে মঞ্চে আসে সুপার ওভার, যেখানে রিপন মন্ডল হয়ে ওঠেন বাংলাদেশের নায়ক। তার প্রথম দুই বলেই ভারত হারায় দুই উইকেট এবং আর পেছন ফিরে দাঁড়াতে পারে না। মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ যদিও শুরুতে খানিক চাপে পড়েছিল, কিন্তু একটি ওয়াইডই শেষ পর্যন্ত এনে দেয় কাঙ্ক্ষিত জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ঝড় তোলেন জিসান ও হাবিবুর। পঞ্চম ওভারে দলীয় ৪৩ রানে জিসানের বিদায়ে ভাঙ্গে এই জুটি। ১৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৬ রানে থামে জিসানের ইনিংস। এরপর একাই লড়াই চালিয়ে যান হাবিবুর। ৪৬ বলে ৬৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি। যদিও তার যোগ্য সঙ্গী হতে পারেননি কেউ।  আব্রার ১৯ বলে ১৩, আকবর ১০ বলে ৯ আর রনি ২ বলে শূন্য রানে আউট হন।

হাবিবুরের বিদায়ের পর তাণ্ডব চালান এসএম মেহরব হোসেন ও ইয়াসির আলী। এই জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে ইনিংসের শেষ ১২ বলে বাংলাদেশ পায় অবিশ্বাস্য ৫০ রান। মাত্র ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে বড় পুঁজি এনে দেন মেহরব। ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন ইয়াসির। বাংলাদেশ ‘এ’ দল করে ৬ উইকেটে ১৯৪।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন বিজয়কুমার। ৪ ওভারে উইকেটশূন্য থেকে তার খরচ ৫১ রান। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সুযশ শর্মা। ৪ ওভারে ১৭ রান খরচায় ১ উইকেট নেন তিনি। ৩৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন গুরজাপনিত সিং। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতও কড়া জবাব দেয়। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) এবং প্রিয়াংশ আর্যর (২৩ বলে ৪৪) ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই চালকের আসনে বসে ভারত। 

শেষদিকে জিতেশ শর্মা (৩৩) ও আশুতোষ শর্মা (১৩) চেষ্টা চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে তারা। শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান, কিন্তু আকবরের বলে ৩ রান নিলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান এবং আবু হায়দার রনি। ১টি করে উইকেট তোলেন রিপন মন্ডল এবং আবদুল গাফফার সাকলাইন।

সুপার ওভারে ভারত নামায় জিতেশ শর্মা এবং রামানদ্বীপ সিংকে। প্রথম বলে জিতেশকে ফেরান রিপন মন্ডল। পরের বলে ক্যাচ আউট হয়েছেন তিনে নামা আশুতোষ শর্মা। ২ বল খেলে ০ রানেই অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে প্রথম বলে আউট হন ইয়াসির আলী চৌধুরী। পরের বলে সুয়াশ শর্মা দেন ওয়াইড। আকবর আলী স্ট্রাইকে থাকলেও কোনো রান নিতে হয়নি তাকে। ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। রুদ্ধশ্বাস এই জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা লাল-সবুজ প্রতিনিধিরা এখন শিরোপা জয়ের অপেক্ষায়। ফাইনালে রোববার শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভোরের আকাশ/

ভারতবাংলাদেশ

শেয়ার করুন: