শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উইন্ডহোকে রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে নামিবিয়া। আফ্রিকান দেশটি তাদের ক্রিকেট ইতিহাসে পেল এমন সাফল্য, যা আগে কখনও ধরা দেয়নি।

ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে নামিবিয়া। আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে এই প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল তারা।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকদের জন্য এই সাফল্য অনুপ্রেরণাদায়ক। পেস বোলার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল সাত উইকেট ভাগাভাগি করে আয়ারল্যান্ডকে মাত্র ১২৯ রানে অলআউট করেন।

তারপর ওপেনার লরেন স্টিনক্যাম্প রান তাড়ায় ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৩০ রান করে সহজ জয়ে অবদান রাখেন।

আরও পড়ুন

নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি চ্যাম্পিয়নস লিগে নেই রোনালদো

২৬৩ রান করে ও চার উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন এরাসমাস। সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা স্মিথ।

আয়ারল্যান্ড ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে। নামিবিয়াকে খেলতে হবে কোয়ালিফায়ার প্লে অফ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: