২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত

রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ওপেনার হিসেবে দ্রুততম ১০,০০০ রান সংগ্রহের মাধ্যমে শচীন তেন্ডুলকারের দীর্ঘ ২২ বছরের পুরনো বিশ্বরেকর্ডটি ভেঙে দিয়েছেন। শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ৮৫ বলে ৯২ রানের একটি অনবদ্য ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন ভারতের ৩৯ বছর বয়সী এই ওপেনার।
এই মাইলফলকে পৌঁছাতে রোহিতের লেগেছে মাত্র ২০২টি ওয়ানডে ইনিংস। এর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন 'লিটল মাস্টার' শচীন তেন্ডুলকার, যিনি ২০০৪ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৪টি ইনিংসে ওপেনার হিসেবে ১০,০০০ রান পূর্ণ করেছিলেন। ফলে শচীনের চেয়ে ১২টি ইনিংস কম খেলেই নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন রোহিত শর্মা।
এই তালিকায় রোহিতের আগে ছিলেন শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান এখনো ভারতীয় ব্যাটিং মাস্টার শচীনের। ৩৪০ ইনিংসে তার রান ১৫ হাজার ৩১০। জয়সূর্যের ৩৮৩ ইনিংসে ১২হাজার ৭৪০ রান এবং গেইলের ২৭৪ ইনিংসে ১০ হাজার ১৭৯ রান।
ভোরের আকাশ/আ.র