শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

১০ উইকেট নিয়ে হরভজন-অশ্বিনকে ছাড়িয়ে সুতারের নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টেস্ট দলে অভিষেক হয়েছে মাত্র দুই ম্যাচ আগে। এরই মধ্যে নিজের নাম ইতিহাসের পাতায় লিখে ফেলেছেন ভারতের বাঁহাতি স্পিনার মানভ সুতার। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে ভারতকে ১৬৫ রানের জয় এনে দেওয়া ২৪ বছর বয়সী এই স্পিনার এখন আলোচনার কেন্দ্রে।

প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সুতারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। ৫৫ রানে নেন ৬ উইকেট। এর মধ্যে এক ওভারেই তুলে নেন তিনটি উইকেট। সব মিলিয়ে ম্যাচে তার শিকার ১০টি।

গলে সুতারের এমন পারফরম্যান্স অবশ্য হঠাৎ করে আসেনি। জুনে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৭ উইকেট নেন সুতার, যার মধ্যে অভিষেক ইনিংসেই ছিল ৩৩ রানে ৬ উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেট যোগ করে মাত্র দুই টেস্টেই তার শিকার দাঁড়িয়েছে ১৭ উইকেটে। এর মধ্যে রয়েছে দুটি পাঁচ উইকেটের ইনিংস। তার ওপর আস্থা রেখেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও সুতারকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে দেখছেন তিনি।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতের সামনে কঠিন সমীকরণ। পরের নয় টেস্টের অন্তত সাতটিতে জিততে হবে তাদের। এমন সমীকরণ সামনে রেখে টেবিলের পঞ্চম স্থানে থাকা ভারত গলে মাঠে নামে। স্পিন সহায়ক উইকেট বিবেচনায় একাদশে তিন স্পিনার রাখে সফরকারীরা। রবীন্দ্র জাদেজার সঙ্গে ছিলেন দুই বাঁহাতি স্পিনার সুতার ও কুলদীপ যাদব।

জাদেজা নিয়েছেন চার উইকেট, কুলদীপের শিকার একটি। তবে সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক সুতার।

প্রথম টেস্টের আগে গিল সুতারের ব্যাটিং সামর্থ্যের প্রশংসা করে বলেছিলেন, তার আট নম্বরে ব্যাট করার সক্ষমতা রয়েছে। নিয়মিত অলরাউন্ডারদের অনুপস্থিতিতে তার ব্যাটিং দলের ভারসাম্যও বাড়াতে পারে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক।

গিল বলেছিলেন, ‘তার ব্যাট হাতে ভালো করার সামর্থ্য আছে। এই পর্যায়ে কিছু অভিজ্ঞতা, বিশ্বাস ও আত্মবিশ্বাস প্রয়োজন, যা মাঠে নেমে রান করলেই আসবে। বোলিংয়ে তার দক্ষতা অসাধারণ এবং ভবিষ্যতে সে খুব ভালো আট নম্বর ব্যাটার হতে পারে।’

গলে সেই আস্থার কিছুটা প্রতিদানও দিয়েছেন সুতার। পুরো টেস্টে ব্যাট হাতে করেছেন ৩৩ রান, যেখানে গিলের সংগ্রহ ২৪।

আফগানিস্তান টেস্ট ও শ্রীলঙ্কা সিরিজের মাঝের সময়টিও কাজে লাগিয়েছেন সুতার। ইংল্যান্ডে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন দুটি ম্যাচ। সেখানে তার শিকার ছিল ১১ উইকেট, যার মধ্যে ছিল একটি পাঁচ উইকেটের ইনিংস।

আরও পড়ুন

গোল্ডেন শু’র পর এবার কেইনের চোখ ব্যালন ডি’অরে

গলে ১০ উইকেট নিয়ে ভারতীয় স্পিনারদের মধ্যেও নতুন কীর্তি গড়েছেন সুতার। এক ম্যাচে ১৩১ রানে ১০ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন দুই কিংবদন্তি হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনকে। ২০০৮ সালে গলে হরভজন সিংয়ের বোলিং ফিগার ছিল ১০/১৫৩। আর ২০১৫ সালে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছিলেন ১০/১৬০। দুজনকে পেছনে ফেলে শ্রীলঙ্কার মাটিতে কোনো ভারতীয় বোলারের সেরা ম্যাচ বোলিং ফিগার এখন সুতারের।

শ্রীলঙ্কায় এক ম্যাচে ১০ উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় হরভজন ও অশ্বিনের পর তৃতীয় ভারতীয় হিসেবেও নাম লিখিয়েছেন ২৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

ভোরের আকাশ/সু.পা

মানভ সুতার

শেয়ার করুন: